কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে যুদ্ধবিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী সামরিক ব্যয়ের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে সৌদি আরবের অবস্থান। দেশটির কাছে রয়েছে যুক্তরাষ্ট্রে নির্মিত বিপুল অত্যাধুনিক সমরাস্ত্র। যার মধ্যে রয়েছে যুদ্ধবিমানসহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম। তবে প্রশ্ন রয়েছে সৌদি আরবের সামরিক দক্ষতা নিয়ে। এবার সে প্রশ্নকে যেন আরও উস্কে দিল দেশটির আকাশে বিধ্বস্ত হওয়া একটি যুদ্ধবিমান। স্থানীয় সময় বৃহস্পতিবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাজ্যের দাহরানে প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি রয়াল এয়ারফোর্সের এফ-১৫এসএ বিমানটিতে দুজন পাইলট ও ক্রু ছিলেন। বিমান বিধ্বস্তের ঘটনায় তারা দুজনই নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। দাহরানে অবস্থিত কিং আবদুল আজিজ বিমান ঘাঁটিতে রুটিন প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে। বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মালিকি। এর আগে গত জুলাইয়ে খামিস মুশাইতে প্রশিক্ষণের সময় সৌদি আরবের একটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়। এ ছাড়া গত বছরের নভেম্বরে কিং আবদুল আজিজ বিমান ঘাঁটিতে কারিগরি ত্রুটির কারণে আরেকটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়েছিল। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক প্রভাব বাড়ানোসহ শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের মোকাবিলায় দিন দিন সামরিক শক্তি আরও বাড়িয়ে চলছে দেশটি। দেশটির বিপুল সামরিক সরঞ্জামের অধিকাংশই আসে যুক্তরাষ্ট্র থেকে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুসারে বিমানবাহিনীর র‌্যাংকিংয়ে দেশটির অবস্থান ১২তম। মধ্যপ্রাচ্যে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী ইরানের অবস্থান ২১তম। তবে সম্মিলিত সামরিক শক্তিতে সৌদির অবস্থান ২২তম হলেও প্রতিদ্বন্দ্বী ইরানের অবস্থান ১৭তম। বিশ্বব্যাপী সক্রিয় সামরিক বাহিনীর তালিকায় সৌদি আরবের সেনাবাহিনীর অবস্থান ২০তম। এ তালিকায় ইরানের সেনাবাহিনীর অবস্থান ৭ম। সক্রিয় নৌবাহিনীর তালিকায় সৌদি আরবের অবস্থান ৪৪তম, এ তালিকায় ইরানের অবস্থান ৩২তম। বৈশ্বিক সামরিক বাজেটের তালিকায় সৌদি আরবের অবস্থান ৮ম, অন্যদিকে এ তালিকায় ইরানের অবস্থান ৪০তম। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুসারে সৌদি আরবের বার্ষিক সামরিক বাজেট ৪ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের বিপরীতে ইরানের বার্ষিক সামরিক বাজেট ৫৫৫ কোটি মার্কিন ডলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X