কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি মিসরের

ইসরায়েল উত্তর গাজায় হামলা শুরু করলে ফিলিস্তিনিরা দক্ষিণ গাজায় যান। ছবি : সংগৃহীত
ইসরায়েল উত্তর গাজায় হামলা শুরু করলে ফিলিস্তিনিরা দক্ষিণ গাজায় যান। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার কারণে ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এর মানে হলো ৬৪ দিনের এই যুদ্ধে ২৩ লাখ মানুষের গাজায় ২০ লাখ ফিলিস্তিনি ঘরছাড়া হয়েছেন। এমন পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে মিসর বলেছে, বাস্তুচ্যুত এসব ফিলিস্তিনি গাজা ছেড়ে মিসরের সিনাই উপত্যকায় আসলে মিসর ও ইসরায়েলের সম্পর্কে চিড় ধরবে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চার জন কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওস।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর থেকে গাজার মোট জনসংখ্যার ৮৫ শতাংশ প্রায় ২০ লাখ বাস্তুচ্যুত হয়েছে। এ দিনই হামাসের হামলার জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

অ্যাক্সিওসের খবরে বরা হয়েছে, চলতি সপ্তাহে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দক্ষিণ গাজার খান ইউনিস শহরে হামলা শুরু করেছে। এই হামলা শুরুর পর থেকে অনেক ফিলিস্তিনি মিসরের সীমান্তবর্তী রাফাহ শহরে এসে আশ্রয় নিয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসরের উদ্বেগ হলো ইসরায়েল এসব ফিলিস্তিনিদের গাজা থেকে মিসরের দিকে ঠেলে দেবে। এমনকি যুদ্ধ শেষ হলে তাদের আর সেখানে ফিরতে দেবে না বলেও মনে করছে কায়রো।

তবে ইসরায়েলি কর্মকর্তারা ব্যক্তিগতভাবে ও প্রকাশ্যে এই ধরনের পরিকল্পনার কথা অস্বীকার করেছেন। তারা মিসরকে আশ্বাস্ত করেছেন, যেসব আহত ফিলিস্তিনি চিকিৎসার জন্য গাজা থেকে মিসরে গেছেন তাদের আবার গাজায় ফিরতে দেওয়া হবে।

১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনীতিক সম্পর্ক স্থাপন করে মিসর। মিসরের পর জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X