কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনের ভয়ে লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা পশ্চিমা কোম্পানির

শিপিং জায়েন্ট মার্স্ক। ছবি : সংগৃহীত
শিপিং জায়েন্ট মার্স্ক। ছবি : সংগৃহীত

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলার ভয়ে লোহিত সাগর দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে শিপিং জায়েন্ট মার্স্ক। পশ্চিমা এই কোম্পানিটি জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। শনিবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই হামাসের সমর্থনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। আরবের সুন্নি রাষ্ট্রগুলোর মতো শুধু কথায় নয় বরং সরাসরি সামরিক পদক্ষেপও নিতে শুরু করেছে ফিলিস্তিনপন্থি এ গোষ্ঠীটি। তারই ধারাবাহিকতায় লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা ও জব্দ করে আসছে হুতি সদস্যরা। এমনকি আরব ও লোহিত সাগরে ইসরায়েলগামী যে কোনো জাহাজ তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু বলে গণ্য হবে বলেও সতর্ক করেছে বিদ্রোহ গোষ্ঠীটি। এরপর থেকে সেখানে একের পর এক হামলা করে চলেছে গোষ্ঠীটি। এমন পরিস্থিতির মধ্যে এই ধরেনর সিদ্ধান্তের কথা জানাল মার্স্ক।

শুক্রবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, বৃহস্পতিবার আমাদের জিব্রাল্টার জাহাজে প্রায় হামলা হয়েছিল। শুক্রবার আবার একটি কন্টেইনার জাহাজে হামলা হয়েছে। এসব ঘটনার জেরে লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী বাব এল মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী আমাদের সব জাহাজকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রাবিরতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ফিনল্যান্ডভিত্তিক কোম্পানি মার্স্ক বলেছে, তাদের জাহাজ জিব্রাল্টারে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা হয়েছে। জাহাজটি ওমানের সালালাহ থেকে সৌদি আরবের জেদ্দায় যাচ্ছিল। তবে নাবিক ও জাহাজটি নিরাপদ রয়েছে বলে জানা গেছে।

মার্স্কের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত করেনি। যদিও হুতিদের দাবি, জাহাজটি ইসরায়েলে যাচ্ছিল। এই জাহাজে তারা হামলা করেছে।

বিবৃতিতে প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর যে হারে হামলা হচ্ছে তা উদ্বেগজনক। নাবিকদের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১০

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১১

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১২

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৩

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৬

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৭

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৮

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৯

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

২০
X