কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত ২৯

সোমবার রাতে দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরায়েলি বোমাবর্ষণের পর ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত
সোমবার রাতে দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরায়েলি বোমাবর্ষণের পর ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণের রাফাহ শহরের ৩টি বাড়িতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রাথমিকভাবে তিন আবাসিক ভবনে হামলায় ২০ জন নিহত হওয়ার খবর দেয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে ধ্বংসস্তূপে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার করলে নিহতের সংখ্যা ২৯ জনে দাঁড়ায়।

ইসরায়েলি হামলা থেকে বাঁচতে লাখ লাখ ফিলিস্তিনি রাফাহ শহরে এসে আশ্রয় নিয়েছেন। যদিও তারা বলছেন, এখানে নিরাপত্তা নিয়ে যথেষ্ট শঙ্কার কারণ আছে।

অন্যদিকে মঙ্গলবার ভোরের দিকে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইসরায়েলি সেনারা শহরে বিভিন্ন স্থানে ট্যাংক ও বিমানে করে বোমাবর্ষণ করেছে বলেও জানিয়েছেন তারা।

এর আগে গতকাল সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রায় সাড়ে ১৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫২ হাজার মানুষ।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে প্রায় ১১৪০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতির সময় ১১০ জন বন্দি মুক্তি পেলেও হামাসের হাতে এখনো শতাধিক ইসরায়েলি জিম্মি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X