বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৭ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অপরিপক্ক পশুতেই ক্ষুধা মেটাচ্ছে গাজার মানুষ

গাজায় খাবারের জন্য হাহাকার।
গাজায় খাবারের জন্য হাহাকার।

গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে করে গাজায় মানবিক সংকট বাড়ছে। ব্যাপক আকার ধারণ করেছে গাজার ক্ষুধা ও দারিদ্র্য পরিস্থিতি। চাহিদা মেটাতে সেখানকার বাজারে অপরিপক্ব পশুও বিক্রি করতে বাধ্য হচ্ছেন কসাইরা। শনিবার (২৩ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় সেখানে ব্যাপক খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। উপত্যকায় পণ্য আমদানিতে ইসরায়েলি বাধার কারণে কসাইরা খাবারের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজার অর্ধেক মানুষ এখন খাবার নিয়ে কষ্টে আছে। গত ৭ অক্টোবর ইসরায়েলি হামলার পর থেকে সেখানে চাহিদার মাত্র ১০ শতাংশ খাদ্য সরবরাহ করা হচ্ছে।

স্থানীয় কসাই মোহাম্মাদ আল গালবান রয়টার্সকে বলেন, গাজায় গোশতের দাম ব্যাপক বেড়েছে। মাত্র ১৬ শ্যাকেল (৪ দশমিক ৪ ডলার) থেকে বেড়ে বর্তমানে এ দাম ২৮ শ্যাকেলে (৭ দশমিক ৬ ডলার) গিয়ে ঠেকেছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস এক এক্সবার্তায় জানিয়েছে, বিশ্বের ক্ষুধার্ত মানুষদের প্রতি পাঁচজন ব্যক্তির মধ্যে চারজন গাজার বাসিন্দা।

গাজার বেশিরভাগ মানুষ বাড়ি থেকে জোরপূর্বক পালিয়ে এসেছেন। জাতিসংঘ এ অঞ্চলে মানবিক বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করেছেন। বৃহস্পতিবার পর্যন্ত নিহত বেড়ে ২০ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন স্তর থেকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৩ হাজার ৩০০ মানুষ আহত হয়েজেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজায় মেডিকেল, খাদ্য ও সুপেয় পানির অভাবে রোগের প্রাদুর্ভারের আশঙ্কা ব্যাপক আকারে বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১০

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১১

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৩

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৪

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৫

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৬

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৭

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৮

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৯

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

২০
X