কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:০১ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলা জোরদার, একদিনে নিহত দুই শতাধিক

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ২০১ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৩৭০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

শনিবার মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে বোমা হামলায় শিশুসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাবালিয়া ক্যাম্পে আরেকটি হামলায় আরও ডজন খানেক মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, টানা ১১ সপ্তাহের ইসরায়েলি হামলায় গাজায় ২০ হাজার ২৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৩ হাজার ৬৮৮ জন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে আরও হাজার হাজার মরদেহ।

দক্ষিণ গাজার রাফাহ শহর থেকে আলজাজিরার সাংবাদিক তারেক আবু আজুম জানিয়েছেন, গাজাজুড়ে ইসরায়েলি হামলা অনেক বেশি তীব্র হয়ে উঠেছে। উত্তরাঞ্চলে বোমা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। অনেক মরদেহ গলিত অবস্থায় পাওয়া গেছে।

আলজাজিরা টিভির খবরে বলা হয়েছে, শনিবার বেশ কয়েকটি গলিত মরদেহ গাজার সিভিল ডিফেন্স টিম দাফন করেছে। এদের মধ্যে কয়েকটি লাশ ২০ দিন পর্যন্ত মাটিতে পড়ে ছিল।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে প্রায় ১১৪০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X