কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের ৮০ শতাংশ ক্ষুধার্ত মানুষই গাজায় : জাতিসংঘ

গাজায় খাবারের জন্য হাহাকার। ছবি : সংগৃহীত
গাজায় খাবারের জন্য হাহাকার। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শততম দিন পার করেছে। ইসরায়েলি সেনাদের অব্যাহত হামলার কারণে দেশটিতে মানবিক সংকট ব্যাপকহারে বেড়েছে। সেনাদের বোমাবর্ষণের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যাকা। একইভাবে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষুধার্ত মানুষের তালিকা।

জাতিসংঘ জানিয়েছে, বিশ্বের ক্ষুধার্ত মানুষের ৮০ শতাংশই গাজার বাসিন্দা। দেশটির উপকূলীয় অঞ্চলে ২৩ লাখ মানুষের বসবাস রয়েছে। যারা দুর্ভিক্ষ ও বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।

জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, গাজার প্রত্যেক মানুষই এখন ক্ষুধার্ত। তাদের মধ্যে চার ভাগের একভাগ মানুষ অনাহারে রয়েছেন।

বিশেষজ্ঞরা আরও জানান, সেখানে পাঁচ বছরের নিচে তিন লাখ ৩৫ হাজার শিশু রয়েছে, যারা অপুষ্টিতে ভুগছে। উপত্যাকাজুড়ে ক্ষুধার্তদের সংখ্যা বাড়তে থাকায় সেখানে পুরো একটি জেনারেশন অপুষ্টির ঝুঁকিতে পড়তে যাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের অব্যাহত হামলায় নতুন করে আরও ৩৫০ ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া নিহত হয়েছেন আরও ১৬৩ জন।

মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলার কারণে আরও অনেকে পাথরের নিচে চাপা পড়ে আছেন। তবে তাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি। এ ছাড়া গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলার কারণে এখন পর্যন্ত ২৪ হাজার ৪৪৮ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ৬১ হাজার ৫০৪ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১০

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১১

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১২

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৩

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৪

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৫

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৬

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৯

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

২০
X