কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৫:৫৫ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনে মার্কিন হামলার বিরুদ্ধে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি : সংগৃহীত
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি : সংগৃহীত

এক সপ্তাহের ব্যবধানে চারবার ইয়েমেনে হামলা মার্কিনিরা। এবার দেশটির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।দেশটি বলছে, মার্কিনিদের ইয়েমেনে হামলা অবশ্যই বন্ধ করতে হবে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়া জানিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে কূটনৈতিক রেজুলেশনে সহায়তার জন্য দেশটিকে ইয়েমেনিদের ওপর হামলা বন্ধ করতে হবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলে ইয়েমেনের বিরুদ্ধে হামলা বন্ধ করা। ব্রিটিশ ও আমেরিকানদের হামলার কারণে হুতিরা আলোচনার বিষয়ে আগ্রহ কম দেখাচ্ছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে মধ্যপ্রাচ্য সংকট নিরাসনের বিষয়ে সম্মিলিত পদক্ষেপের প্রস্তাবনা উত্থাপন করা হবে। এ সমস্যা সমাধানে ফিলিস্তিন ও ইসরায়েলি নেতাদের সরাসরি আলোচনা হওয়া দরকার।

তিনি বলেন, দুপক্ষের নেতাদের উপস্থিতির মাধ্যমে আলোচনা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দিকে পরিচালিত হবে। রাশিয়ার ইসরায়েলের নিরাপত্তা ও তাদের বিষয়েও আগ্রহ রয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে, হুতিদের ক্ষেপণাস্ত্র বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য আসন্ন হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে হুতিরা। তাদের এ হামলার কারণে লোহিত সাগরে জাহাজ চলাচল সীমিত করে দেয় বিভিন্ন জাহাজ কোম্পানি। অন্যদিকে দেশটিকে একের পর এক হুঁশিয়ারি দিতে থাকে মার্কিনিরা। সর্বশেষ গত শুক্রবার হুতিদের ওপর হামলা শুরু করে মার্কিন জোট। এ পর্যন্ত এক সপ্তাহের ব্যবধানে অন্তত চারবার হামলা চালিয়েছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X