কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনিদের লক্ষ্য করে আবারও মার্কিন হামলা

ইয়েমেনে হামলার জন্য মার্কিন জোটের বিমান উড্ডয়ন। ছবি : রয়টার্স
ইয়েমেনে হামলার জন্য মার্কিন জোটের বিমান উড্ডয়ন। ছবি : রয়টার্স

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ওপর আবার হামলা চালিয়েছে মার্কিন সেনারা। বুধবার (১৭ জানুয়ারি) মার্কিন নৌবাহিনী এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা হুতিদের ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলার ওই লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রস্তুত ছিল। এ নিয়ে এক সপ্তাহের কম সময়ের মধ্যে চারবার হুতিদের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে, হুতিদের ক্ষেপণাস্ত্র বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য আসন্ন হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্র প্রায় প্রস্তুত অবস্থায় ছিল। যা যেকোনো সময় নিক্ষেপ করতে পারত হুতিরা। মার্কিন সেনাদের নিজেদের সুরক্ষার অধিকার রয়েছে।

এর আগে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের এ হামলায় জাহাজটি বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

হামলার শিকার জাহাজটির নাম জিব্রাল্টার ঈগল। এটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি জাহাজ। তবে জাহাজটির মালিকানায় রয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হুতিদের হামলায় জাহাজ জিব্রাল্টার ঈগলের কেউ হতাহত হয়নি। এ ছাড়া বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি। জাহাজ কোম্পানি ঈগল বাল্ক শিপিং বলেছে, জাহাজটি ইস্পাতজাত পণ্য বহন করছিল। হামলার সময় এটি এডেন উপসাগরের প্রায় ১৬০ কিলোমিটারের কাছাকাছি ছিল। কিছুটা ক্ষয়ক্ষতি হলেও হামলার ধকল কাটিয়ে পুনরায় যাত্রা শুরু করেছে জাহাজটি।

এর আগে সোমবার লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ নিশানা করে হুতিদের নিয়ন্ত্রিত এলাকা থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয়। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে লোহিত সাগরের মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস লাবুনের দিকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। হোদেইদা উপকূলের আশপাশে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে মার্কিন যুদ্ধবিমান। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এরও আগে গত সপ্তাহে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। মূলত ইরানপন্থি এই বিদ্রোহী গোষ্ঠীদের সামরিক স্থাপনা নিশানা করেই শুক্রবার ভোরে ও রাতে দুই দফা হামলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, লোহিত সাগরে বিদেশি জাহাজে হুতিদের হামলার সক্ষমতা খর্ব করতে ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা করেছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X