কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০১:৫৩ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের অধিকারকে স্বীকার করতে হবে : গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র গড়ার অধিকারের কথা সবাইকে স্বীকার করতে হবে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ও ফিলিস্তিন রাষ্ট্রের অস্বীকার করা হলে তা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। শনিবার (২০ জানুয়ারি) উগান্ডার রাজধানী কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে এসব কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর আরব নিউজের।

জাতিসংঘের প্রধান বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর ভিত্তি করে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র গঠন এবং ফিলিস্তিনি জনগণের রাষ্ট্রের অধিকারের কথা অস্বীকার করা অগ্রহণযোগ্য।

তিনি বলেন, এই ধরনের অবস্থান অনির্দিষ্টকালের জন্য সংঘাত দীর্ঘায়িত করবে। এই সংঘাত ইতিমধ্যে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এর কারণে বিশ্বে মেরুকরণ বাড়ছে। বিশ্বের সর্বত্র চরমপন্থিদের উৎসাহিত করছে। ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র গড়ার অধিকারের কথা সবাইকে স্বীকার করতে হবে।

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনে দীর্ঘ দিন ধরেই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলে আসছে তেল আবিবেব প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধ শুরু হলে বিষয়টি বারবার আলোচনায় আসছে।

গত শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপপের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, নেতানিয়াহু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে একমত হতে পারেন। তবে বাইডেনের এমন কথার পরের দিনই এক বিবৃতিতে এই দাবিকে প্রত্যাখ্যান করে দেয় ইসরায়েল।

এ ছাড়া সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টিও ফিলিস্তিন ইস্যুতে আটকে আছে। সৌদি আরব বলেছে, একমাত্র ফিলিস্তিন ইস্যু সমাধান হলেই ইসরায়েলকে স্বীকৃতি দেবে রিয়াদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X