কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

১২১ দিনে সিরিয়ায় ইসরায়েলের অর্ধশতাধিক হামলা

লেবানন-ইসরায়েল সীমান্তে হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি : এপি
লেবানন-ইসরায়েল সীমান্তে হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি : এপি

ফিলিস্তিনে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েলের সেনারা। দেশটিতে ইসরায়েলি বাহিনীর এ হামলা ১২১তম দিনে পদার্পণ করেছে। এছাড়া সীমান্ত পেরিয়ে আশপাশের বিভিন্ন দেশে যুদ্ধের প্রভাব পড়েছে। এ সময়ে সিরিয়ায়ও হামলা চালিয়েছে ইসরায়েলের সেনারা।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর তারা সিরিয়ায় অর্ধশতাধিকের বেশিবার হামলা চালিয়েছে। ইরানপন্থি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) আলআরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের সঙ্গে জোটবদ্ধ হয়ে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। তাদের প্রতিহত করতে সিরিয়ায় ইসরায়েল হামলা চালিয়েছে বলেও জানান এ ‍মুখপাত্র।

হাগারি বলেন, আমরা পদক্ষেপ নিচ্ছি। যেখানেই হিজবুল্লাহ রয়েছে সেখানেই আমরা থাকব।

সেনাবাহিনীর এ মুখপাত্র আরও বলেন, গাজায় যুদ্ধ চলাকালে লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে তিন হাজার ৪০০ হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময়ে ১২০টি সীমান্তে নজরদারি চৌকিতে, ৪০টি ক্ষেপণাস্ত্র এবং অস্ত্র মজুতে এবং ৪০টিরও বেশি কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর এ হামলায় ২০০ শত্রু নিহতের দাবি করেছে দেশটি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন-ইসরায়েল সীমান্ত প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি হামলা করে আসছে ইসরায়েলি সেনাবাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলের হামলায় লেবাননে অন্তত ২১৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগ হিজবুল্লাহ যোদ্ধা হলেও অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এ ছাড়া উত্তর ইসরায়েলে ৯ ইসরায়েলি সেনা এবং ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

১০

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

১১

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

১২

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

১৩

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

১৪

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

১৫

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

১৬

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

১৭

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

১৮

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১৯

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

২০
X