কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো যুক্তরাষ্ট্রের

নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রের ভেটো। ছবি : সংগৃহীত
নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রের ভেটো। ছবি : সংগৃহীত

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘে প্রস্তাব আনা হয়েছে। তবে এ প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে বিষয়টি নিয়ে ভোটাভুটি হয়। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের এমন ভেটোর নিন্দা জানিয়েছে অনেক দেশ। এমনকি মার্কিন মিত্ররাও হোয়াইট হাউসের ভেটো দেওয়ায় দুঃখ প্রকাশ করেছে। ওয়াশিংটনের দাবি, এই প্রস্তাব গাজায় যুদ্ধ বন্ধের আলোচনাকে ঝুঁকিতে ফেলবে।

বিবিসি জানিয়েছে, নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩টি দেশই এ খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবটি উত্থাপন করেছে আলজেরিয়া। প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো এবং যুক্তরাজ্য ভোটদানে বিরত ছিল।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হলো পাঁচটি দেশ। এর মধ্যে চীন, রাশিয়া ও ফ্রান্স এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এ স্থায়ী দেশগুলো এককভাবে ভেটো দিয়ে যে কোনো প্রস্তাব বাতিল করতে পারে। যুক্তরাষ্ট্রের ভেটোর অর্থ হলো প্রস্তাবটি আর গৃহীত হবে না।

জাতিসংঘে নিয়োজিত আলজেরিয়ার দূত আমার বেন্ডজামা ভেটোর ১৫ দিন আগে নিরাপত্তা পরিষদে বলেন, এই খসড়া প্রস্তাবে ভোট হলো ফিলিস্তিনিদের জীবন ও অধিকারের প্রতি সমর্থন। অন্যদিকে এর বিরুদ্ধে ভোটদান তাদের ওপর নৃশংস সমন্বিত সহিংসতা ও শাস্তির প্রতি সমর্থন দেওয়া।

যুক্তরাষ্ট্র ভেটো দিতে পারে- এমন ইংগিত দিয়েছিলেন জাতিসংঘে নিয়োজিত দেশটির দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড। গত শনিবার তিনি বলেন, এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র, মিসর, ইসরায়েল ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করার আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে।

যুক্তরাষ্ট্র প্রস্তাবটিতে ভেটো দিলেও তারা আবার একটি খসড়া তৈরি করেছে। এতে অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে সব জিম্মির মুক্তির শর্তের কথা বলা হয়েছে। তবে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হবে কিনা তা জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১০

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১২

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৩

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৪

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৫

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৬

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৭

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৮

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৯

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

২০
X