কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজা নিয়ে নতুন ষড়যন্ত্র নেতানিয়াহুর, যা বলছে ফিলিস্তিন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

যুদ্ধ-পরবর্তী গাজার ভবিষ্যৎ কেমন হবে, তা নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে একটি পরিকল্পনা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এই পরিকল্পনা ভালোভাবে নেয়নি ফিলিস্তিনি কর্তৃপক্ষ। খবর আলজাজিরার।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর পরিকল্পনার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেছেন, নেতানিয়াহুর এই পরিকল্পনা ব্যর্থ হবে। বিশ্ব যদি সত্যিকার অর্থে এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে আগ্রহী হয়, তাহলে অবশ্যই ফিলিস্তিন ভূমির ওপর ইসরায়েলের দখলদারির অবসান ঘটাতে হবে। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে।

দেশি-বিদেশি চাপের মুখে গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের সদস্যদের কাছে এই পরিকল্পনার নথি উপস্থাপন করেন নেতানিয়াহু। এরপর শুক্রবার থেকে এ নিয়ে সংবাদ প্রকাশ করতে থাকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

নেতানিয়াহুর পরিকল্পনা অনুযায়ী, অনির্দিষ্টকালের জন্য গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। হামাসের পরিবর্তে ইসরায়েলবিদ্বেষী নয় এমন কোনো গোষ্ঠী গাজার শাসনভার পরিচালনা করবে।

যুদ্ধ শেষে গাজার শাসন ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে চায় ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। তবে বৃহস্পতিবারের সংক্ষিপ্ত নথিতে এমন কোনো কিছুর কথা উল্লেখ নেই। অবশ্য আগে আন্তর্জাতিকভাবে সমর্থিত এই সংস্থার কাছে যুদ্ধোত্তর গাজাকে তুলে দেওয়ার প্রস্তাব অনেকবার নাকচ করেছেন নেতানিয়াহু।

এ ছাড়া গাজাকে একটি বেসামরিক অঞ্চলে পরিণত করার স্বপ্ন দেখছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ক্ষুদ্র এই উপত্যকার জনশৃঙ্খলা রক্ষার বাইরে সব ধরনের সামরিক সক্ষমতা কেড়ে নেবে ইসরায়েল।

গাজার সব ধর্মীয়, শিক্ষা ও কল্যাণমূলক প্রতিষ্ঠানে চরমপন্থা রোধ কর্মসূচি চালু করার কথা বলছে তেল আবিব। এই ধরনের কর্মসূচির পূর্ব অভিজ্ঞতা রয়েছে এমন আরব দেশকে এর সঙ্গে যুক্ত করা হতে পারে। তবে কোন দেশকে যুক্ত করা হবে তা বলা হয়নি।

শুধু গাজা নয়, পরিকল্পনা অনুযায়ী অধিকৃত পশ্চিম তীরের স্থল, সমুদ্র ও আকাশপথের নিরাপত্তা নিয়ন্ত্রণও নিজের হাতে নেবে ইসরায়েলি সেনারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

১০

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১১

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১২

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

১৩

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৪

সুখবর দিলেন সামান্থা

১৫

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৬

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৭

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৮

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৯

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

২০
X