মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

গাজার কথা ভুলে যাওয়া উচিত হবে না : চীন

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের কথা ভুলে না যাওয়ার জন্য আবেদন জানিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। পবিত্র রমজানে আফ্রিকার দেশ সুদানে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব গৃহীত হলে এই আহ্বান জানায় দেশটি। খবর আলজাজিরার।

জাতিসংঘ নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত দাই বিং নিরাপত্তা পরিষদকে বলেছেন, রমজান মাসে সুদানে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করলেও গাজার জনগণ এখনো যে বোমাবর্ষণের শিকার হচ্ছে তা নিরাপত্তা পরিষদের ভুলে যাওয়া উচিত হবে না। সেখানে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দিতে হবে।

এতদিন পবিত্র রমজান মাস শুরুর আগে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে খবর আসছিল। তবে রমজান শুরুর আগে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর কঠিন হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (৮ মার্চ) ফিলাডেলফিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল রোববার চলতি বছরের রমজান শুরু হতে পারে। পবিত্র এই মাসে বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান রোজা রাখেন।

রমজান শুরুর আগে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে কি না, এমন প্রশ্নে বাইডেন বলেন, ‘এটি কঠিন মনে হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১১

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১২

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৩

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৫

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৬

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৭

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৮

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৯

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

২০
X