মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় না খেতে পেয়ে আরও ৩ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজার আল-শিফা হাসপাতালে না খেতে পেয়ে আরও তিন শিশু মারা গেছে। শুক্রবার (৮ মার্চ) গভীর রাতে গাজা শহরে অপুষ্টি ও পানিশূন্যতার কারণে এই তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে অনাহারে এখন পর্যন্ত ২৩ জন শিশুর মৃত্যু হলো। খবর আলজাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, আল-শিফা হাসপাতালে এসব শিশু মারা গেছে। এ নিয়ে গাজায় অনাহারে মারা যাওয়া শিশুর সংখ্যা ২৩ জনে পৌঁছেছে।

এসব শিশুর অধিকাংশ উত্তর গাজায় মারা গেছে। গাজার এই অঞ্চল কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। যদিও সেখানে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্ক করে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। গত ১৯ ফেব্রুয়ারি জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) সতর্ক করে বলেছিল, গাজায় শিশু, অন্তঃসত্ত্বা নারী ও মায়েদের মধ্যে অপুষ্টির তীব্র বৃদ্ধি তাদের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে।

এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস জানান, উত্তর গাজায় অপুষ্টি ভয়াবহ আকার ধারণ করেছে। শিশুরা অনাহারে মারা যাচ্ছে। জ্বালানি, খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। হাসপাতালের ভবন ধ্বংস হয়ে গেছে। প্রায় ৩ লাখ মানুষ খুব নগণ্য পরিমাণ খাবার ও বিশুদ্ধ পানির ওপর বসবাস করছেন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা করে আসছে ইসরায়েল। এই যুদ্ধে ইসরায়েলের অন্যতম বড় সমর্থক ইউরোপের দেশ জার্মানি। ইতিমধ্যে গাজায় ইসরায়েলি হামলায় ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৭২ হাজারের বেশি আহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১০

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১১

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১২

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৩

ব্রাজিলের জালে জাপানের গোল

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৬

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৭

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৮

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৯

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

২০
X