কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রমজানের জন্য মক্কায় প্রস্তুত ১২ হাজার মসজিদ

পবিত্র কাবা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবা। ছবি : সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে মহিমান্নিত মাস রমজান। এ মাসকে কেন্দ্র করে নানা প্রস্তুতি নিতে শুরু করেছেন সারা বিশ্বের মুসলমানরা। রমজানের জন্য নতুন করে সাজছে সৌদি আরবও। দেশটি জানিয়েছে, রমজানের জন্য ১২ হাজারের বেশি মসজিদের ইবাদতের জন্য প্রস্তুত করা হয়েছে। শনিবার (০৯ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র নগরী মক্কায় রমজানের জন্য ১২ হাজার ১০৪টি মসজিদকে ইবাদতের জন্য প্রস্তুত করা হয়েছে। এরমধ্যে মক্কার প্রাণকেন্দ্রে ৪৬০টি মসজিদ রয়েছে।

সৌদি আরবের ইসলামীবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রমজানের ইবাদতকারীদের জন্য মক্কা নগরী তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী সোমবারে এ বছরের রমজান শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তুতির অংশ হিসেবে এসব মসজিদে পরিচ্ছন্নতা, কার্পেটিং এবং ‍সুগদ্ধি ছড়ানো হয়েছে। এ ছাড়াও মসজিদগুলোতে নারী-পুরুষের আলাদাভাবে নামাজের জায়গাও প্রস্তুত করা হয়েছে।

রমজানকে ওমরাহ পিক সিজন হিসেবে ধরা হয়। ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ জায়গা মক্কার গ্রান্ড মসজিদে এ সময়ে ভিড়ও বাড়তে থাকে। এ সময়ে মুসলমানরা ওমরাহ পালনও নামাজ আদায়ের জন্য সেখানে গিয়ে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১০

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১১

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১২

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৩

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৪

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৫

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৬

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৭

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৮

দুদকের সার্চ কমিটি গঠন

১৯

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

২০
X