কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০২:১৬ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

খাবার নিতে গিয়ে সমুদ্রে ডুবে ১২ ফিলিস্তিনির মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ফেলা ত্রাণের খাবার নিতে গিয়ে ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) গাজার গণমাধ্যম দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এক বিবৃতিতে হামাস পরিচালিত গাজার গণমাধ্যম দপ্তর বলেছে, বিমান থেকে ফেলা খাবারের প্যাকেট সংগ্রহ করতে গিয়ে সমুদ্রে ডুবে ১২ জন এবং পদদলিত হয়ে ছয়জন মারা গেছেন।

এ সময় বিমান থেকে খাবার ফেলার কার্যক্রমে অবিলম্বে ইতি টানার আহ্বান জানিয়েছে হামাস। তারা বলছে, এই ধরনের কার্যক্রম আপত্তিকর, ভুল, অনুপযুক্ত ও অকেজো।

বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল গাজাবাসীর ত্রাণই একমাত্র ভরসা। কিন্তু গত অক্টোবরে যুদ্ধ শুরু হলে গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে ইসরায়েল। তাদের অবরোধের কারণে সেখানে কোনো ত্রাণসহায়তা ঢুকতে পারছিল না। তাই গাজায় উপত্যকায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে। একপর্যায়ে ত্রাণসহায়তা প্রবেশের অনুমতি দিলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য। তাই গাজায় ত্রাণের প্রবাহ বাড়াতে বিমান থেকে খাবার ফেলতে শুরু করে যুক্তরাষ্ট্রসহ অন্যরা।

রয়টার্সের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সোমবার গাজার উত্তরের শহর বেইট লাহিয়ার সমুদ্র সৈকতে কাছে বিমান থেকে খাবার ফেলা হয়। এই খাবার সংগ্রহ করতে সেদিকে ছুটতে থাকেন ফিলিস্তিনিরা।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, দুটি সামরিক বিমান সি-১৭ থেকে সোমবার উত্তর গাজায় ৪৬ হাজার খাবারের প্যাকেট ফেলা হয়েছে। এ ছাড়া এদিন ১০ টন পরিমাণ খাবার পানি, চাল, ভোজ্যতেল, ময়দা, টিনজাত পণ্য ও শিশু খাবার ফেলেছে যুক্তরাজ্য।

তবে মানবিক সহায়তাবিষয়ক সংস্থাগুলো সতর্ক করে বলেছে, বিমান থেকে খাবার ফেলে ক্রমবর্ধমান খাবারের চাহিদা মেটানো সম্ভব না। এ ছাড়া এই কৌশল বিশ্বজুড়ে বেশ বিতর্কের জন্ম দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X