কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পবিত্র কাবায় মুসল্লির আত্মহত্যার চেষ্টা

পবিত্র কাবা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবা। ছবি : সংগৃহীত

পবিত্র কাবায় আত্মহত্যার চেষ্টা করেছেন এক মুসল্লি। কাবার মসজিদের ওপর তলা থেকে লাফ দেন তিনি। মঙ্গলবার (৯ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, ওই মুসল্লি মসজিদের ওপর তলা থেকে লাফ দেন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, কাবার নিরাপত্তা বাহিনী এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। তবে আত্মহত্যার চেষ্টা করা ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মক্কা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বলে জানিয়েছে খালিজ টাইমস।

এর আগে ২০১৭ সালে কাবা চত্বরে নিজের গায়ে আগুন দিয়ে সৌদি আরবের এক বাসিন্দা আত্মহত্যার চেষ্টা করেন। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তখন তাকে আটকে দেন।

এরপর ২০১৮ সালে কাবা এলাকায় ৩টি আত্মহত্যার ঘটনা ঘটে। ওই বছর জুনে কাবার মসজিদের ছাদ থেকে লাফ দিয়ে এক ফরাসি নাগরিক আত্মহত্যা করেন। এ ঘটনার এক সপ্তাহ পর একইভাবে এক বাংলাদেশিও আত্মহত্যা করেন। এ ছাড়া একই বছরের আগস্টে মসজিদ থেকে লাফ দিয়ে সৌদির আরেক বাসিন্দাও আত্মহত্যা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

১০

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১১

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১২

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১৩

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১৪

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১৫

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১৬

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৭

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৮

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৯

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X