কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক অস্ত্রবাহী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল রাশিয়া

রাশিয়ার ব্যবহৃত ইয়ারস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ছবি : সংগৃহীত
রাশিয়ার ব্যবহৃত ইয়ারস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ছবি : সংগৃহীত

পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (১২ এপ্রিল) এ পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে। আস্ট্রাখান অঞ্চলের কাপুস্তিন ইয়ার রেঞ্জে এ পরীক্ষা চালানো হয়েছে।

রাশিয়ার সেনাবাহিনীর তথ্যানুসারে, কৌশলগত মিসাইল ফোর্স আইসিবিএমের সফল পরীক্ষা চালিয়েছে। ভলগোগ্রাদের কাছাকাছি একটি এলাকায় মোবাইল গ্রাউন্ডভিত্তিক আন্তঃমহাদেশীয় এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। পরীক্ষাটি সফল হওয়ায় এর মাথ্যমে দেশের কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষেপণাস্ত্রের উচ্চমাত্রার নির্ভরযোগ্যতার বিষয়টিও প্রমাণিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের এ পরীক্ষায় কী ধরনের আইসিবিএম ব্যবহার করা হয়েছে তা স্পষ্ট করেনি রাশিয়া।

রাশিয়ায় বর্তমানে আরএস-২৪ ইয়ারস সিরিজের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়ে আসছে। এটি ন্যাটোতে এসএস-২৯ নামে পরিচিত। এ ধরনের ক্ষেপণাস্ত্র পারমাণিবিক অস্ত্র বহন করতে পারে এবং যে কোনো জায়গায় বহন করে নিয়ে যাওয়া যায়।

রুশ ভাষায় ইয়ারস নামের ক্ষেপণাস্ত্রকে পারমাণবিক অস্ত্র প্রতিরোধকারী রকেট হিসেবে আখ্যা দেওয়া হয়। রুশ সশস্ত্র বাহিনীতে সাম্প্রতিক সময়ে জায়গা করে নিয়েছে। এর আগে আরটি-২, পিএম-২ টপল-এম সিরিজের ক্ষেপণাস্ত্র ব্যবহার করত রুশ সেনাবাহিনী। এটি ন্যাটোতে এসএস-২৭ নামে পরিচিত।

রাশিয়ার সশস্ত্র বাহিনীতে ইয়ারস ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ার পর থেকে আরটি-২, পিএম-২ টপল-এম সিরিজের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুরোপুরি বাতিল করা হয়। ইয়ারস নামের ক্ষেপণাস্ত্র একাধিক থার্মোনিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে। এ ছাড়া এগুলো যে কোনো সাইলো বা গাড়ি থেকেও উৎক্ষেপণ করা যায়। রাশিয়া সাম্প্রতিক সময়ে এটির আরও আধুনিকায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X