কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরান হামলা চালাবে, আগে থেকেই জানতেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত

পশ্চিমাদের নিষেধ ও ইসরায়েলের হুমকি-ধমকিকে পাত্তা না দিয়ে সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান। ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটিতে নজিরবিহীন এই হামলা চালানোর আগে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ তুরস্ককে জানিয়েছিল তেহরান।

স্থানীয় সময় রোববার আঙ্কারার একটি কূটনৈতিক সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ সূত্রের তথ্য অনুযায়ী তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান সব আগে থেকেই জানতেন।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে পরিকল্পিত এই অভিযানের বিষয়ে এরদোয়ান প্রশাসনকে আগেই জানিয়ে রেখেছিল ইরান। আর আঙ্কারার মাধ্যমে তেহরানকে নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করার আহ্বান জানিয়েছিল আমেরিকা।

নাম প্রকাশে অনিচ্ছুক তুর্কি সূত্রটি জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানি অভিযানের পরিকল্পনা নিয়ে গেল সপ্তাহে যুক্তরাষ্ট্র ও তুরস্ক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ফিদানকে জোর দিয়ে বলেছিলেন, ইরানি পদক্ষেপ যেন একটি সীমার মধ্যে থাকে। জবাবে তেহরান জানায়, দামেস্কে তাদের দূতাবাসে হামলার জবাবে এই পাল্টা হামলা হবে তবে, সেটি পূর্ণ যুদ্ধে রূপ নেবে না।

তুরস্কের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সিআইএ প্রধান উইলিয়াম বার্নস ঈদুল ফিতরের ছুটিতে তুরস্কের এমআইটি গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে যোগাযোগ করে ইসরায়েল-ইরান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে চেয়েছিলেন। কিন্তু তাতে সায় দেয়নি ইরান।

সিরিয়ার রাজধানীতে তেহরানের কনস্যুলেটে সাম্প্রতিক হামলার জবাবে শনিবার গভীর রাতে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরান এই হামলা চালায়। যদিও বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে, তারপরও উত্তেজনার আরও বৃদ্ধি হতে পারে বলে ব্যাপক উদ্বেগ রয়েছে।

মূলত গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলে রাতারাতি ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে তেহরান। এর বেশিরভাগই ইরানের অভ্যন্তর থেকে নিক্ষেপ করা হয়। তবে লক্ষ্যে পৌঁছানোর আগেই প্রায় সব ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রবাহিনী।

মার্কিন সামরিক বাহিনী বলেছে, ‘ইরানের এই বিপজ্জনক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষাকে সহায়তা করার জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা আঞ্চলিক নিরাপত্তা বাড়াতে আমাদের সব আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X