কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০২:০২ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ
ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে

হঠাৎ ইরান সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল

উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে ইরানের। ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে ইরানের। ছবি : সংগৃহীত

ইরান-ইসরায়েল হামলা পাল্টা হামলাসহ গাজায় সংঘাত নিয়ে উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যজুড়ে। এরই মধ্যে বিরল এক সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কেসিএনএ জানিয়েছে, দেশটির বৈদেশিক অর্থনৈতিক সম্পর্কবিষয়কমন্ত্রী ইউন জং হোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সোমবার তেহরানের উদ্দেশে পিয়ংইয়ং ত্যাগ করেছে।

খবর ভয়েস অব আমেরিকা, টাইমস অব ইসরায়েল, রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই সফরের কথা নিশ্চিত করেছে। তবে এই সফরের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার সঙ্গে আগে থেকেই সুসম্পর্ক রয়েছে ইরানের। পশ্চিমাদের সন্দেহ, উত্তর কোরিয়া এবং ইরান দীর্ঘদিন ধরে পরস্পরকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতা করছে। তাদের ধারণা, এই ধরনের বিধ্বংসী অস্ত্র তৈরিতে প্রযুক্তিগত দক্ষতা এবং তৈরির বিভিন্ন উপাদান পরস্পরের মধ্যে বিনিময় করছে এই দুই দেশ।

ব্যালেস্টিক প্রকল্পের পাশাপাশি এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাবকের নাম রাশিয়া। ইউক্রেন যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে শুরু হওয়া চরম তিক্ততার মধ্যেই ইরান-উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা বৃদ্ধির উদ্যোগ নেয় রাশিয়া। এ দুটি দেশ থেকে ক্ষেপণাস্ত্র-গোলাবারুদও কিনেছে মস্কো।

মিত্রভাবাপন্ন দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ইউন জং হোর তৎপরতা উল্লেখযোগ্য। দক্ষিণ কোরিয়ার সরকারি ডাটাবেসের তথ্য বলছে, এর আগে সিরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল তার মাধ্যমে।

চলতি মাসের শুরুর দিকে মস্কো সফরে গিয়েছিল উত্তর কোরিয়ার একটি সরকারি প্রতিনিধি দল। সেই সফরের নেতৃত্বেও ছিলেন এই মন্ত্রী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X