কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

সৌদি বাদশাহ সালমান। ছবি : সংগৃহীত
সৌদি বাদশাহ সালমান। ছবি : সংগৃহীত

হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। জেদ্দার কিং ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানাানো হয়েছে।

সৌদি আরবের রাজকীয় আদালত এক বিবৃতিতে জানিয়েছে, নিয়মিত মেডিকেল চেকআপের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে জেদ্দার কিং ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়মিত শারীরিক পরীক্ষার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পরীক্ষার জন্য কয়েক ঘণ্টা লাগতে পারে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

২০১৫ সালে সৌদি আরবের ক্ষমতায় আসেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এরপর ২০২২ সালের মে মাসে শারীরিক জটিলতা নিয়ে ভর্তি হয়েছিলেন। ওই সময়ে তার কোলোনোস্কপিসহ মেডিকেল পরীক্ষা করা হয়।

ওই সময়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হার্টের পেসমেকারের ব্যাটারি প্রতিস্থাপনের জন্য বাদশাহ সালমান রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে সৌদি বাদশাহের ২০২০ সালে গলব্লাডার অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়। ওই সময়ে তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন জল্পনা দেখা দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১০

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১১

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১২

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৩

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৪

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৫

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১৬

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

১৭

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

১৮

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X