কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০১:৫৯ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় জিম্মি ইসরায়েলির ভিডিও প্রকাশ

জিম্মি হার্শ গোল্ডবার্গ-পোলিন। ছবি : ভিডিও থেকে নেওয়া
জিম্মি হার্শ গোল্ডবার্গ-পোলিন। ছবি : ভিডিও থেকে নেওয়া

জিম্মি থাকা এক ইসরায়েলির ভিডিও প্রকাশ করেছে হামাস। বুধবার ভিডিওটি প্রকাশ হয়। তবে সোমবারই যুক্তরাষ্ট্র ভিডিওটি পেয়েছিল বলে নিশ্চিত করেছে।

গাজার রাফা শহরে হামলার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চূড়ান্ত প্রস্তুতির খবরের মধ্যে ভিডিওটি প্রকাশ হলো।

বৃহস্পতিবার সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, হার্শ গোল্ডবার্গ-পোলিন নামের ওই তরুণ ইসরায়েলি-আমেরিকান। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। সে সময় গোল্ডবার্গ-পোলিনকে ধরে নিয়ে যায় তারা।

ওই দিনের একটি ভিডিওতে বিষয়টি দেখা গেছে। তখন তিনি গুরুতর আহত ছিলেন। অনেকে ধারণা করছিলেন, পোলিন মারা গেছেন। কিন্তু তার বেঁচে থাকার প্রমাণস্বরূপ ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওতে চেয়ারে বসা পোলিনকে খুবেই বিমর্ষ দেখা গেছে। তার এক হাত কনুই থেকে নিচের অংশ বিচ্ছিন্ন ছিল।

জানা গেছে, ২৩ বছর বয়সী গোল্ডবার্গ-পোলিনকে নোভা সংগীত উৎসবে ছিলেন। সেখানে হামলা করে হামাস যোদ্ধারা। এ সময় একটি বাংকারে আশ্রয় নেন তিনি। ওই বাংকার থেকে গ্রেনেড বাইরে ছুড়ে ফেলতে সাহায্য করেছিলেন গোল্ডবার্গ-পোলিন। তাতে গ্রেনেড বিস্ফোরিত হয়ে তিনি মারাত্মক আহত হন।

প্রকাশিত ভিডিওতে গোল্ডবার্গ-পোলিন নিজের পরিচয়, জন্মতারিখ ও মা–বাবার নাম বলেন। তিনি বলেন, প্রায় ২০০ দিন ধরে জিম্মি আছেন। বিষয়টি খুবই বেদনাদায়ক বলে উল্লেখ করেন।

পোলিনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করতে শোনা গেছে। যেমনটি এর আগে প্রকাশিত জিম্মি ইসরায়েলের নাগরিকদের ভিডিওতে দেখা গেছে। তবে ভিডিওটি অসংখ্যবার কাট করা হয়েছে। বারবার ফুটেজ জোড়া দেওয়া হয়েছে। এতে বোঝা যায়, হামাস পোলিনকে এসব বলতে বাধ্য করে থাকতে পারে।

এ ছাড়া পোলিন পরিবারকে ভালোবাসার কথা জানান। তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধরতে বলেন। ভিডিওয়ের পুরোটা সময় পোলিনের চোখেমুখে ছিল আতঙ্ক। কান্নার ভাব ছিল চেহারাজুড়ে।

গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করে ১ হাজার ২০০-এর বেশি মানুষকে হত্যা করে। তাদের এলোপাতাড়ি গুলি ও বোমায় হাজারো বেসামরিক নাগরিক আহত হন। এ সময় দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায় তারা। এরপরই গাজায় সর্বাত্মক অভিযান শুরু করে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছরের রীতি ভাঙলেন ‘ডিসি সারওয়ার’

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১০

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১১

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১২

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৩

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৪

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৫

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৬

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৭

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৯

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

২০
X