কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০১:১৪ পিএম
আপডেট : ০১ মে ২০২৪, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কী কারণে ধনকুবেরের মৃত্যুদণ্ডের রায় পাল্টাল ইরান

তেহরানের আদালতে বিচার চলাকালে বাবাক জানজানি। পুরোনো ছবি
তেহরানের আদালতে বিচার চলাকালে বাবাক জানজানি। পুরোনো ছবি

ধনকুবের বাবাক জানজানির মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে ইরান। শাস্তি কমিয়ে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইরানের বিচার বিভাগ পরিচালিত বার্তা সংস্থা মিজানকে এর কারণ জানিয়েছেন ইরানের বিচার বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর বিবিসির।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর জানান, প্রায় ৩০০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ আত্মসাতের দায়ে বাবাক জানজানিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সে সাজা কমিয়ে তার কারাদণ্ডাদেশ দেওয়া হয়। কারণ, আদালতের দেওয়া শর্ত তিনি মেনে নিয়েছেন।

তিনি আরও জানান, ইরানি কর্তৃপক্ষকে জানজানি সহায়তা করতে রাজি হয়েছেন। বিদেশে থাকা তার সম্পদ ফিরিয়ে এনে ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে জানজানি বলেছিলেন, তার ওপর নিষেধাজ্ঞা থাকার কারণে ওই নগদ অর্থ তিনি হস্তান্তর করতে পারেননি।

জানা গেছে, ২৭০ কোটি ডলার পরিমাণ সরকারি অর্থ আত্মসাতের কারণে জানজানিকে ২০১৩ সালে গ্রেপ্তার করা হয়। ইরানের তেল মন্ত্রণালয় থেকে অভিযোগটি করা হয়। ২০১৬ সালে জানজানিকে দোষী সাব্যস্ত করে আদালত।

ইরানের প্রেসিডেন্ট হিসেবে মাহমুদ আহমাদিনেজাদের শাসনামলে পারমাণবিক অস্ত্র তৈরির গুঞ্জনে বিশ্বে উত্তেজনা দেখা দেয়। এ সময় পশ্চিমা জোট একত্রিত হয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

ওই সময় ইরান সরকারে দোসর হিসেবে জানজানির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তাই বিভিন্ন দেশের কাছে গোপনে তাকে তেল বিক্রি করতে হয়েছে বলে দাবি করে আসছেন জানজানি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১০

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১১

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১২

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৪

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৫

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৬

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৭

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৮

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৯

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

২০
X