কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মৃত্যুদণ্ড কার্যকরের ঠিক আগে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

ছেলেকে হত্যার জন্য বিচারপ্রর্থী ছিলেন বাবা। খুনির সাজার রায়ও ঘোষণা হয়েছিল আদালতে। কিন্তু মৃত্যুদণ্ডের সেই রায় কার্যকর করার ঠিক আগেই নিজের সন্তানের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সৌদি আরবে। সেখানে হত্যার শাস্তি হত্যার মাধ্যমেই দেওয়া হয়।

শোকাহত পিতার মহানুভবতার ঘটনাটি সম্প্রতি গণমাধ্যমের শিরোনাম হয়েছে। খুনের অপরাধে এক তরুণের মৃত্যুদণ্ড হতে দেখে খারাপ লাগে ছেলেহারা বাবার। তাই নিজের সন্তানের হত্যাকারীকেই জীবন ভিক্ষা দেন তিনি।

মঙ্গলবার (৭ মে) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আল হুমাইদি আল হারবি নামের ওই বাবা হঠাৎ করে দণ্ড কার্যকরের স্থানে যান। সেখানে গিয়ে ঘোষণা দেন ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন তিনি। তার এমন উদারতা দেখে অবাক হয়েছেন উপস্থিত কর্মকর্তারা।

ওই হত্যাকারীর দণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়ার আগে আল হুমাইদি আল হারবির কাছে একাধিকবার গিয়েছিলেন সরকারি কর্মকর্তারা। কিন্তু ওই সময় তিনি ছেলের হত্যাকারীকে ক্ষমা করতে চাননি। তবে পরে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন।

ক্ষমা ঘোষণার পর, তরুণ অপরাধীকে মৃত্যুদণ্ডের হাত থেকে রক্ষা করার জন্য আল হারবির চারপাশে জড়ো হয়ে উপস্থিত জনতা তার সহানুভূতিশীল কাজের জন্য প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে।

আল হারবির এই পদক্ষেপ সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক প্রশংসা অর্জন করে। ছেলের হত্যারকারীকে ক্ষমা করা ওই বাবার এমন উদারতার সাধারণ মানুষের হৃদয় ছুয়ে যায়। তারা এটিকে ক্ষমার একটি অন্যান্য উদাহরণ হিসেবে অভিহিত করেছেন।

উল্লেখ্য, সৌদি আরবে হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। দেশটিতে শিরশ্ছেদের মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়। তবে দণ্ড কার্যকরের আগে হত্যার শিকার হওয়া ব্যক্তির পরিবারের কাছে হত্যাকারীর জন্য ক্ষমা প্রার্থনা করা হয়। পরিবার ক্ষমা করলে মৃত্যুদণ্ড রহিত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X