কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে আরেক দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাকাণ্ডের জেরে বিশ্বজুড়ে বাড়ছে ফিলিস্তিনের প্রতি সমর্থন। এরই ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবে আরব রাষ্ট্রটিকে স্বীকৃতি দিল উত্তর আমেরিকার দেশ বাহামাস। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়- বাহামাসের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তারা এক্যমত্যে পৌঁছেছেন।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের এবং জাতি হিসেবে ফিলিস্তিনিদের নিজেদের ভাগ্য গড়ার অধিকার রয়েছে। সেই অধিকারের প্রতি সমর্থন জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাহামা যেভাবে ১৯৭৩ সালে স্ব-নিয়ন্ত্রণের একটি আইনের মাধ্যমে স্বাধীন জাতি হয়ে উঠে তেমনি ফিলিস্তিনি জনগণের স্ব-নিয়ন্ত্রণের আইনি অধিকারকেও সমর্থন করে।

তথ্য বলছে, জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ৭৩টি দেশ। ইসরায়েল গাজায় হামলা শুরুর পর স্বীকৃতি দেওয়ার বিষয়টি নতুন করে গতিশীল হয়। গেল সপ্তাহে ত্রিনিদাদ ও টোবাগো সরকার ঘোষণা করেছে, তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।

এদিকে মে মাসের শেষের দিকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X