কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৪:৫৭ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় পরিবারের ১০ সদস্য হারালেন ইসমাইল হানিয়া

হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। ছবি : সংগৃহীত
হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। ছবি : সংগৃহীত

গাজার উত্তরাঞ্চলে আল শাতি ক্যাম্পে হানিয়া পরিবারের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার এক বোনসহ পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

গাজার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহত সবাই হানিয়াহ পরিবারের সদস্য। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত এপ্রিলে ইসরায়েলের বিমান হামলায় ইসমাইল হানিয়ার তিন ছেলে ও তিন নাতি-নাতনি নিহত হয়েছিলেন। গত ১০ এপ্রিল ঈদুল ফিতরের দিন গাজার আল শাতি শরণার্থী ক্যাম্পে হানিয়ার ছেলেদের বহনকারী গাড়িতে চালানো হামলায় তারা প্রাণ হারান।

মূলত ঈদ উপলক্ষ্যে হানিয়ার ছেলেরা আল শাতি ক্যাম্পে তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে সে সময় জানিয়েছিল ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো।

এদিকে ছেলে ও নাতি-নাতনিদের মৃত্যুর খবরে (শহীদ হওয়ায়) আল্লাহর কাছে সে সময় সন্তুষ্টি প্রকাশ করেছিলেন হামাসপ্রধান। তিনি বলেছিলেন, তাদের শহীদ হওয়ার মর্যাদা প্রদান করায় আল্লাহকে ধন্যবাদ।

গেল বছরের ৭ অক্টোবর থেকে গাজায় জল, স্থল ও আকাশপথে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। তাদের নৃশংস অভিযানে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকা। গাজা পরিণত হয়েছে মৃত্যুপুরিতে। প্রাণ হারিয়েছেন ৩৭ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে থাকা উপত্যকাটির বাসিন্দাদের জন্য ত্রাণ কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এমনকি ত্রাণ নিতে যাওয়া নিরীহ ফিলিস্তিনিকেও হতে হয়েছে ইসরায়েলি সেনাদের হামলার শিকার।

রোববার ফের ত্রাণ সরবরাহে ব্যবহৃত ভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে ত্রাণবাহী ট্রাকের নিরাপত্তায় থাকা এক ব্যক্তিসহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। যুদ্ধবিরতি চুক্তির পরেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১০

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১১

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১২

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৩

ভলিবলের কামাল আর নেই

১৪

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৫

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৬

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৭

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৮

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

১৯

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

২০
X