কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আধুনিক দাসত্বের ঝুঁকিতে কানাডার অভিবাসী শ্রমিকরা : জাতিসংঘ

কানাডার কৃষিক্ষেত্রে কাজ করছেন শ্রমিকরা। ছবি : রয়টার্স
কানাডার কৃষিক্ষেত্রে কাজ করছেন শ্রমিকরা। ছবি : রয়টার্স

কানাডায় অস্থায়ী বিদেশি কর্মী প্রকল্পগুলোকে আধুনিক দাসত্বের প্রজননক্ষেত্র হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে জাতিসংঘ। দেশটির অন্টারিও প্রদেশে জামাইকার খামারকর্মীদের দুর্ব্যবহারের খবর প্রকাশের এক বছর পর সংস্থাটির এক বিশেষজ্ঞ এমন মন্তব্য করেছেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) জাতিসংঘের বিশেষ প্রতিনিধি তোময়া ওবাকাতা কানাডার অভিবাসী শ্রমিকদের নিয়ে এমন মন্তব্য করেন। তিনি জানান, কানাডায় দুই সপ্তাহের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনে শ্রমিকদের শোষণ ও অপব্যবহারের বিবরণ শুনেছেন। বিষয়টি নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন।

ওবাকাতা বলেন, বিশেষ ক্ষেত্রে ওয়ার্ক পারিমিট সুবিধার নাম করে অস্থায়ী বিদেশি কর্মী প্রকল্পের (টিএফডব্লিউপিএস) আওতায় অভিবাসী শ্রমিদের আধুনকি দাসত্বের ঝুঁকিতে ফেলা হচ্ছে। এসব অভিবাসী নিপীড়নের কথা প্রকাশ করলে নির্বাসিত হওয়ার আশঙ্কায় ভোগেন। এজন্য তারা মুখ খোলার সাহস করেন না।

কানাডায় গত বছরের আগস্টে জামাইকার অভিবাসী শ্রমিকদের একটি দল নিপীড়িত হওয়ার ঘটনাকে দাসত্বের সঙ্গে তুলনা করেন। এ ঘটনায় তারা নিজ দেশের শ্রমমন্ত্রীর কাছে চিঠিও দেন। পরে বিষয়টি নিয়ে সোচ্চার হয় জাতিসংঘ। চিঠিতে ওই শ্রমিকরা তাদের সঙ্গে খচ্চরের মতো আচরণ ও যথেষ্ট দ্রুত কাজ না করার জন্য শাস্তি দেওয়া হয় বলে অভিযোগ করেন।

শ্রমিকদের অভিযোগ, তাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বিপজ্জনক কীটনাশকের সংস্পর্শে যেতে হয়েছে। এ ছাড়া কর্তারা তাদের মৌখিকভাবে গালিগালাজ করেছেন। এমনকি তাদের শারীরিকভাবেও ভয় দেখানো ও ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করে দেশে পাঠানোর হুমকিও দেওয়া হয়েছে।

মানবাধিকারকর্মীরা কানাডায় চলমান অস্থায়ী বিদেশি কর্মীবিষয়ক কর্মসূচিতে এসব পদ্ধতিগুলো সমাধানের আহ্বান জানিয়ে আসছেন। তাদের দাবি, এসব প্রকল্প অভিবাসী শ্রমিকদের অপব্যবহারের ক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে। দেশটিতে ফল ও শাকসবজিসহ মাংশ প্রক্রিয়াকরণের কাজে প্রতিবছর ৫০ থেকে ৬০ হাজার বিদেশি শ্রমিক অস্থায়ীভাবে কাজের জন্য কানাডায় আসেন। এসব শ্রমিক কানাডায় আট মাস অবস্থান করতে পারেন।

শ্রমিকেরা জানিয়েছেন, এসব অস্থায়ী শ্রমিকেরা জনাকীর্ণ ও নিম্নমানের আবাসনে বসবাস এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে দীর্ঘ সময় কাজ করতে বাধ্য হন। এসব বিষয়ে অভিযোগ করলে তারা নির্বাসন বা বিভিন্নভাবে প্রতিশোধের হুমকির মুখোমুখি হন।

কানাডার কর্মসংস্থান মন্ত্রণালয় গত বছর আলজাজিরাকে জানায়, অটোয়ার প্রাদেশিক সরকার ২০২১ সালে অভিবাসী শ্রমিকদের সহায়তায় তিন কোটি ৮১ লাখ ডলার বরাদ্দ দিয়েছে। তারা শ্রমিকদের সব ধরনের সুরক্ষা দিতে অঙ্গীকারবদ্ধ। ওই সময়ে দেশটির সরকারও জানায়, তারা বিদেশি কর্মী এবং আন্তর্জাতিক ছাত্রদের স্থায়ী বসবাসের সুযোগ দিতে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আইনের হাত পৌঁছাবে না’ এমন ধারণা ভেঙেছে দুদক: খালেদ রহীম

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল করে চমকে দিল কঙ্গো

জেলি পুশ করা ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি ধ্বংস

বাংলাদেশে উগ্রবাদী শক্তির কোনো জায়গা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রেমে ব্যর্থ পলাশের একাকী জঙ্গলবাস

গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

বিএনপি মহাসচিবের সঙ্গে যুবদলের পদবঞ্চিত নেতাদের বৈঠক বৃহস্পতিবার 

গণমাধ্যম সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার: সিসিক প্রশাসক

বিদায়ী অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড, রিজার্ভেও স্বস্তি

১০

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে: ট্রাম্প

১১

‘গণভোটের গণরায় বাস্তবায়নেই জনগণের প্রত্যাশা পূরণ হবে’

১২

ব্রিটিশ কাউন্সিলের ‘কালচারাল প্রটেকশন ফান্ড-২০২৬’ এর আবেদন শুরু

১৩

ফের এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার

১৪

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের বিবৃতি

১৫

আর্জেন্টিনা কয় গোলে হারবে— যে ভবিষ্যদ্বাণী করলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

১৬

হাবিপ্রবির ৬৬ শিক্ষার্থীকে বহিষ্কার

১৭

মাথায় গোলপোস্ট পড়ে প্রাণ গেল শিশুর

১৮

গাইবান্ধায় কলেজছাত্র রুমন হত্যা: আত্মগোপনে থাকা বাবা-ছেলে গ্রেপ্তার

১৯

ডিমের ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার মনিটরিংয়ের আশ্বাস প্রাণিসম্পদ কর্মকর্তাদের

২০
X