কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

শিশুরাও পাবে বড়দের সমান শাস্তি!

জাতিসংঘও এই আইনটি মানবাধিকার লঙ্ঘন বলে সমালোচনা করেছে। ছবি : সংগৃহীত
জাতিসংঘও এই আইনটি মানবাধিকার লঙ্ঘন বলে সমালোচনা করেছে। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্য সরকার নতুন একটি আইন পাস করেছে। পাসকৃত আইন অনুযায়ী ১০ বছরের শিশুও যদি হত্যাকাণ্ড, গুরুতর আঘাত বা বাড়িতে চুরির মতো অপরাধে দোষী সাব্যস্ত হয়। তবে তাকে প্রাপ্তবয়স্কদের মতো কঠোর শাস্তি দেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

রাজ্য সরকার জানায়, অপরাধ প্রবণতা কমাতে এবং কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধের কারণে জনগণের ক্ষোভের প্রতিক্রিয়া হিসেবেই এমন আইন করা হয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, কুইন্সল্যান্ডের লিবারেল ন্যাশনাল পার্টি গত অক্টোবরের নির্বাচনে জয়ী হয়। দলটি নির্বাচনী প্রচারণায় কিশের অপরাধ দমন নীতিকে অগ্রাধিকার দিয়ে বলেছিল— অপরাধীদের অধিকারের চেয়ে ভুক্তভোগীদের অধিকারের পক্ষে থাকবে তারা।

নতুন এই আইনটি কিশোর অপরাধের জন্য জনগণের ক্ষোভের প্রতিক্রিয়া হিসেবে প্রবর্তন করা হয়েছে এবং সরকারের দাবি, এটি অপরাধ কমাতে সহায়ক হবে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এই আইন যুব অপরাধ আরও বাড়িয়ে তুলতে পারে। জাতিসংঘও এই আইনটি মানবাধিকার লঙ্ঘন বলে সমালোচনা করেছে।

উল্লেখ্য, এ আইন অনুযায়ী, ১৩টি গুরুতর অপরাধের জন্য শিশুরাও বড়দের মতো শাস্তি পাবে, যার মধ্যে রয়েছে হত্যার জন্য আজীবন কারাদণ্ড।

এদিকে রাজ্যটির পুলিশ এই পরিবর্তনকে সঠিক পদক্ষেপ হিসেবে দেখলেও, কিছু বিশেষজ্ঞ জানান, এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং আদিবাসী শিশুদের জন্য আরও ক্ষতিকর হতে পারে।

অস্ট্রেলিয়ার শিশু কমিশনার বলেছেন, এই আইন শিশুদের মানবাধিকারের প্রতি অবহেলা এবং ভবিষ্যতে আরও গুরুতর অপরাধ সংঘটনের সম্ভাবনা তৈরি করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X