কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫১ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে ৮০০ কোটি টাকা অনুদান দিলেন বাংলাদেশি

সিডনি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা রবিন খুদা। ছবি : সংগৃহীত
সিডনি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা রবিন খুদা। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে অনন্য নজির স্থাপন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ উদ্যোক্তা। বিশ্ববিদ্যালয়ে ৮০০ কোটি টাকা অনুদান দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিডনি বিশ্ববিদ্যালয়ে ১০ কোটি ডলার অনুদান দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক উদ্যোক্তা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০০ কোটি টাকা। এতো বিশাল অঙ্কের অনুদান দেওয়া ওই ব্যক্তির নাম রবিন খুদা। তিনি অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা।

বিশাল এ অনুদান দিয়েছে খুদা ফ্যামিলি ফাউন্ডেশন। এটি বিশ্ববিদ্যালয়ের এককালীন পাওয়া সবচেয়ে বড় তহবিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ে অধ্যয়নরত পিছিয়ে পড়া নারীদের পেছনে ব্যয় করা হবে। যার মেয়াদ হবে ২০ বছর।

সিডনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মার্ক স্কট জানান, রবিন এই শিক্ষা কর্মসূচি নিয়ে প্রায় দুই বছর ধরে নানা পরামর্শ করেছেন। এরপর এ বিষয়ে তহবিল গঠন করা হয়েছে।

রবিন বলেন, সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা অসাধারণ। তারা চমৎকার গবেষণা প্রকল্প নিয়ে কাজ করছেন।

বাংলাদেশি বংশোদাভূত এ উদ্যোক্তার বাড়ি সিরাজগঞ্জে। ১৮ বছর বয়সে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। বর্তমানে তিনি পশ্চিম সিডনিতে বসবাস করছেন। ২০১৭ সালে এয়ারট্যাংক নামে একটি ডেটাসেন্টার প্রতিষ্ঠা করেন তিনি।

এর আগে কর্মীদের বেতনসহ অন্যান্য সুবিধা দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিলেন অস্ট্রেলিয়ায় বসবাস করা এই বাংলাদেশি। সংবাদমাধ্যম ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিন এয়ারট্যাংকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তার প্রতিষ্ঠানটি একটি মার্কিন কোম্পানি দুই লাখ ৮৬ হাজার ৭১২ কোটি টাকায় (২৪ বিলিয়ন মার্কিন ডলার) অধিগ্রহণ করেছে। এরপর তিনি কর্মীদের জনপ্রতি ৭৭ লাখ ৬৫ হাজার ১২৮ টাকা (৬৫ হাজার মার্কিন ডলার) করে বোনাস দিয়েছেন। আর কর্মীদের মোট বোনাস দিয়েছেন ২৬২ কোটি ৮১ লাখ ৯৭ হাজার টাকা (২২ মিলিয়ন মার্কিন ডলার)। আকস্মিক এ বোনাস ছাড়াও কর্মীরা বার্ষিক অন্যান্য সুবিধা পেয়ে থাকেন।

রবিন জানান, কোম্পানির ৩৩০ কর্মীকে ৭৭ লাখ ৬৫ হাজার ১২৮ টাকা করে প্রদান করেছে। এছাড়া জ্যেষ্ঠ ১২০ কর্মীকে প্রতিষ্ঠানের লভ্যাংশ শেয়ার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

১০

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

১১

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

১৪

৪ মাস আগে মালদ্বীপে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বিশ্বকাপে গোলবন্যায় নতুন রেকর্ড

১৬

মৌলভীবাজারে কালবেলার সাংবাদিক রুমেল আহমেদের ওপর হামলা

১৭

মহাকাশে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৮

এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

১৯

রাজনীতি নয়, প্রশাসন দেশের জন্য কাজ করবে: মঈন খান 

২০
X