কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৩ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

স্পেন থেকে ঘোড়ায় চড়ে পবিত্র হজ পালনে ৩ বন্ধু

ঘোড়ায় চড়ে পবিত্র হজ পালনের যাত্রায় ৩ বন্ধু। ছবি : সংগৃহীত
ঘোড়ায় চড়ে পবিত্র হজ পালনের যাত্রায় ৩ বন্ধু। ছবি : সংগৃহীত

সুদূর স্পেন থেকে ঘোড়ায় চড়ে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার উদ্দেশে রওয়ানা দিয়েছেন তিন বন্ধু। তারা প্রায় ৮ হাজার কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দিয়ে হজ পালন করবেন। এই পদক্ষেপের মাধ্যমে তারা ৫০০ বছরের পুরোনো আন্দালুসিয়ান মুসলিম ঐতিহ্যকেও পুনরুজ্জীবিত করছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

বার্তাসংস্থাটি বলছে, স্পেনের তিন বন্ধু পবিত্র হজ পালনের জন্য ঘোড়ায় চড়ে সৌদি আরবের মক্কায় যাচ্ছেন। তিন বন্ধুর একজনের একটি প্রতিজ্ঞার কারণে এভাবেই তারা পবিত্র এই যাত্রা শুরু করেছেন।

স্প্যানিশ ওই তিন বন্ধু হলেন- আবদুল্লাহ হার্নান্দেজ, আবদুল কাদের হারকাসি এবং তারিক রদ্রিগেজ। গেল সাড়ে ৩ মাস আগে তারা স্পেন থেকে ঘোড়ার পিঠে চেপে হজের উদ্দেশ্যে রওনা হন এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। এখন তাদের যাত্রার আর অল্প অংশই বাকি আছে।

স্পেন থেকে দীর্ঘ ৮ হাজার কিলোমিটার পথ ভ্রমণে ইতালি, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা থেকে শুরু করে গ্রিস এবং তুরস্ক হয়ে সিরিয়ার মধ্য দিয়ে তারা সৌদি আরবে পৌঁছাবেন। ইস্তাম্বুল সাবাহাতিন জাইম ইউনিভার্সিটির আয়োজিত একটি অনুষ্ঠানে সম্প্রতি ওই তিন বন্ধু বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং অন্যান্য সমর্থকদের সাথে মিলিত হয়েছিলেন।

স্প্যানিশ এই তিন হজযাত্রীর একজন হচ্ছেন- আবদুল কাদের হারকাসি। তিনি বলেন, হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে পেরে তারা আনন্দিত। তারা পবিত্র এই যাত্রার জন্য কয়েক বছর ধরে অর্থ সঞ্চয় করেছেন এবং প্রশিক্ষণ নিয়েছেন।

নানা ধরনের চ্যালেঞ্জ ছিল উল্লেখ করে হারকাসি আরও বলেন, তাদের যাত্রাটি দুঃসাহসিকতা পূর্ণ। তবে তারা ঘোড়ায় চড়ে হজে যাওয়ার সময়টা বেশ উপভোগ করেছেন। তিনি বলেন, ‘আল্লাহ আমাদের সাথে ছিলেন। আমরা হজ আদায় করার বিশুদ্ধ উদ্দেশ্য নিয়ে এই যাত্রা শুরু করেছি। ইতিমধ্যে আমরা অর্ধেকের বেশি রাস্তা পার করে ফেলেছি।’ তারা আশাবাদী বাকি অর্ধেক রাস্তাও তাদের সহজ হবে।

স্প্যানিশ ওই তিন বন্ধু জানিয়েছেন, তারা তুরস্কে রমজান মাস কাটাতে চান। পাশাপাশি দেশটির সুলতান আহমেদ মসজিদ ও হায়া সোফিয়া গ্র্যান্ড মসজিদের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করতে চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X