কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভে নিষেধাজ্ঞা

সিডনির অপেরা হাউসে ফিলিস্তিনিদের বিক্ষোভ। ছবি : রয়টার্স
সিডনির অপেরা হাউসে ফিলিস্তিনিদের বিক্ষোভ। ছবি : রয়টার্স

বিশ্বের বিভিন্ন দেশে উত্তাপ ছড়িয়েছে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। যুদ্ধে ফিলিস্তিনের হয়ে সমর্থন দিয়েছে অনেকে। আবার কোনো কোনো দেশ এ হামলাকে সন্ত্রাসী বলেও সমালোচনা করেছে কোনো কোনো দেশ। এবার অস্ট্রেলিয়ার সিডনিতে ফিলিস্তিনপন্থিদের সংগঠন হামাসের বিক্ষোভে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবর ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী রোববার অপেরা হাউসে বিক্ষোভের অনুমতি চেয়েছে ফিলিস্তিনপন্থিরা। তবে তাতে অনুমতি দেয়নি নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার। ‘শান্তিপূর্ণ নয়’ এমন অভিযোগের ভিত্তিতে তাদের কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স বলেন, গত সোমবার তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এতে তারা নিজেদের শান্তিপূর্ণ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। চিৎকার করে জাতিগত বৈষম্য জানান দেওয়া শান্তিপূর্ণ প্রতিবাদের সংজ্ঞা নয়। সিডনির রাস্তায় ‘কমান্ডো মহড়া’ করতে দেওয়া হবে না।

বুধবার এক সংবাদ সম্মেলনে প্রিমিয়ার বলেন, আমি স্টেটের ইহুদি কমিউনিটির কাছে ক্ষমা প্রার্থনা করছি। কেননা আমি ইসরায়েলে নৃশংস হামলায় নিহতের প্রতি শোক জানানোর জন্য তাদের শান্তিপূর্ণ কোনো জায়গা দিতে পারেনি। তবে আমি আশ্বস্ত করতে চাই যে, আমরা এমনটি আর করতে দেব না।

তিনি বলেন, আমি দায়িত্ব নিয়ে নিচ্ছি। আমি নিশ্চিত করছি যে, এটি আর পুনরাবৃত্তি হবে না।

মিন্স বলেন, আন্দোলনকারীরা পুলিশের কাছে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করার জন্য অনুমতি চেয়েছে। কিন্তু তাদের হয়তো অনুমতি দেওয়া হবে না। কেননা তারা নিজেদের শান্তিপূর্ণ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে তলানিতে ঠেকল স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১০

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১১

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১২

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৩

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৪

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৫

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৬

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৭

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৮

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৯

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

২০
X