কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৫:০৬ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বেশ কিছুদিন ধরেই সৌদি আরব বিরূপ এবং প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হয়েছে। এবার দেশটিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টরেট।

প্রতিষ্ঠানটি ২১-২৫ মার্চ পর্যন্ত দেশের বেশির ভাগ অঞ্চলে অব্যাহত আবহাওয়ার ওঠানামা এবং বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের অনুমান করা অঞ্চলগুলোর জন্য নির্দিষ্ট সতর্কতা জারি করেছে সিভিল ডিফেন্স। এসব এলাকায় আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ধূলিঝড় হতে পারে বলে জানানো হয়েছে।

বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কা করে স্থানীয়দের জন্য সতর্ক বার্তা দেয়া হয়েছে। স্থানীয়দের নিরাপদ স্থানে থাকতে এবং বন্যা বা বৃষ্টির পানি জমার ঝুঁকিতে থাকা এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। এ সময় বন্যার পানিতে সাঁতারের বিষয়েও সতর্ক করা হয়েছে। এছাড়া বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সুরক্ষা নির্দেশ অনুসরণের জন্য বলা হয়েছে।

সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টরেট বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মক্কা, আল জুমুম, তায়েফ, মায়সান, আদহাম, রিয়াদ, মদিনা, জাজান এবং হাইলের মতো শহরগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে আকস্মিক মুষলধারে বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ধূলিঝড়েরও আশঙ্কা আছে। এই সময়ের মধ্যে জনসাধারণকে সতর্কতা অবলম্বন করতে এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

পূর্বাভাসে আবহাওয়ার পরিবর্তনসহ মক্কা অঞ্চলের তুরবাহ, আল মাওইয়া, আল খুরমাহ, রানিয়াহ এবং আল আরদিয়াতসহ কয়েকটি এলাকায় সম্ভাব্য বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। যা সম্প্রসারিত হতে পারে আল বাহা, জাজান, আল জুফ, আল কাশিম, আসির, হাইল, ইস্টার্ন প্রভিন্সসহ উত্তরের সীমান্ত এলাকাগুলো পর্যন্ত।

এর পাশাপাশি রিয়াদ এবং এর আশপাশের শহর ও জেলাগুলোতে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন এবং বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১০

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১১

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৪

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৫

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৬

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৭

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৯

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

২০
X