কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় এবার গির্জায় বিশপকে ছুরিকাঘাত

বিশপকে হামলার জন্য উদ্ধত এক ব্যক্তি। ভিডিও থেকে নেওয়া ছবি। সৌজন্য : বিবিসি
বিশপকে হামলার জন্য উদ্ধত এক ব্যক্তি। ভিডিও থেকে নেওয়া ছবি। সৌজন্য : বিবিসি

অস্ট্রেলিয়ার সিডনিতে ফের ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এবার প্রার্থনা চলাকালে একটি গির্জায় হামলা হয়। হামলাকারী সরাসরি বিশপকে ছুরিকাঘাত করেন। তাকে বাঁচাতে গিয়ে আহত হন আরও কয়েকজন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সিডনির ওয়াকলি এলাকার ‘খ্রিস্ট দ্য গুড শেফার্ড চার্চ’ গির্জায় এ হামলা হয়। তখন প্রার্থনাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।

এর আগে সিডনিতে একটি শপিংমলে ছুরি হামলায় সাতজন নিহত হন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশনে এ ঘটনা ঘটে। এতে শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ।

সোমবারের হামলার বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, গির্জায় বিশপ মার মারি ইমানুয়েল প্রার্থনা পরিচালনা করছিলেন। তার সঙ্গে স্বাভাবিক সময়ের মতো ধর্মভীরুরা প্রার্থনায় অংশ নেন।

এর মধ্যে এক ব্যক্তি বিশপের সামনে চলে যান। তিনি হঠাৎ ছুরি বের করে বিশপকে আঘাত করেন। এ সময় অন্যান্য প্রার্থনাকারীরা হামলাকারীকে ঠেকানোর চেষ্টা করেন। এতে তাদেরও ছুরিকাঘাত করেন হামলাকারী।

এ-সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন স্থানীয়রা। এতে হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

পরে পুলিশ জানায়, সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করেনি তারা। এ ব্যাপারে তদন্ত করে পেছনের কারণ উদ্‌ঘাটনের চেষ্টা করছে দেশটির আইনশৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন সংস্থা।

এএফপি বার্তা সংস্থার তথ্যমতে, আশপাশের এলাকাটি খ্রিস্টান অ্যাসিরিয়ান ছোট একটি সম্প্রদায়ের কেন্দ্রস্থল; যাদের মধ্যে অনেকেই ইরাক ও সিরিয়ায় নিপীড়ন ও যুদ্ধের কবল থেকে পালিয়ে এসেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১০

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১১

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৪

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৫

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৬

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৭

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৮

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৯

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

২০
X