কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মাসের ব্যবধানে ফের ইন্দোনেশিয়ায় ভূমিধস, নিহত ১৮

ইন্দোনেশিয়ায় ভূমিধসের পর চলছে উদ্ধারকাজ। ছবি : এএফপি
ইন্দোনেশিয়ায় ভূমিধসের পর চলছে উদ্ধারকাজ। ছবি : এএফপি

ইন্দোনেশিয়ায় এক মাসের ব্যবধানে ফের ভূমিধসে প্রাণহানি হয়েছে। এবার শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুজন।

স্থানীয় সময় শনিবার রাতে সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চল তানা তরাজায় এ ঘটনা ঘটে। খবর ডয়চে ভেলের।

দেশটিতে ভূমিধস নতুন নয়। প্রায়ই দেশটিতে এ দুর্যোগে প্রাণহানি ঘটছে। এর মধ্যে গত মাসে সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।

মুষলধারার ওই বৃষ্টি সেখানে শত শত ঘর ধ্বংস করে ও হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করে।

স্থানীয় পুলিশ প্রধান গুনার্দি মুন্দু বলেন, মুষলধারে বৃষ্টি হওয়ায় পাহাড়ের মাটি নরম হয়ে কাদায় পরিণত হয়। শনিবার মধ্যরাতে হঠাৎ সেই কাদামাটি চারটি ঘরের ওপর পড়ে। এসব ঘরের লোকজন মাটিচাপা পড়েন।

এ ছাড়া পাহাড় থেকে ধসে আসা মাটির নিচে গ্রামটির অনেক অংশ চাপা পড়ে। স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান সুলায়মান মাইলা জানান, ভূমি ধসের পর স্থানীয়রা প্রাথমিক উদ্ধারকাজ শুরু করে। পরে তাদের সঙ্গে সেনা, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা যোগ দেন।

সুলায়মান বলেন, ‘আমরা এখনো উদ্ধারকাজ করছি। কিন্তু কুয়াশা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির জন্য কাজ ব্যাহত হচ্ছে। আমাদের কর্মকর্তাদের এক প্রকার সংগ্রাম করতে হচ্ছে।’

এদিকে আফগানিস্তানে ভারী বর্ষণের ফলে আকস্মিক বন্যা হয়েছে। এতে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন। রোববার (১৪ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ির ছাদ ধসে পড়ার কারণে বেশিরভাগ লোক হতাহত হয়েছেন। মূলত ব্যাপক বৃষ্টিপাতের কারণে শত শত বাড়িঘর ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, গত তিন দিন ধরে ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। দুর্গতদের সহায়তায় সরকারের বিভিন্ন সংস্থা সম্মিলিতভাবে কাজ করছে।

অপরদিকে ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ভূমিধসে আহতদের হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকাজে ভারী সরঞ্জাম প্রয়োজন। কিন্তু বৈরী আবহাওয়া, দুর্গম এলাকা ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় তা বাধাগ্রস্ত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১০

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১১

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১২

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৩

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৪

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৫

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৬

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৭

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৮

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৯

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

২০
X