কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পশ্চিমা সামরিক জোট ন্যাটো রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটোর চার মাস ধরে চলা দীর্ঘ সামরিক মহড়া পশ্চিমাদের রুশবিরোধী যুদ্ধ প্রস্তুতির প্রমাণ।

ন্যাটো জোটের চলমান ‘স্টিডফাস্ট ডিফেন্ডার’ নামে মহড়ার প্রেক্ষাপটে শনিবার এ মন্তব্য করেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

ন্যাটো জোটের সদস্য দেশগুলোতে রাশিয়া হাইব্রিড ধাঁচের হামলা পরিচালনা করছে বলে সম্প্রতি অভিযোগ তুলেছে পশ্চিমারা। মারিয়া জাখারোভা এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ন্যাটোর অভিযোগ বিভ্রান্তিকর ‘ভুল তথ্য’; যা জোটের কার্যক্রম থেকে মানুষের নজর আড়াল করার লক্ষ্যে ছড়ানো হয়েছে।

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেছেন, বরং ন্যাটোই অস্ত্র, গোয়েন্দা তথ্য এবং অর্থ দিয়ে ইউক্রেনকে সহায়তা করে রাশিয়ার সঙ্গে হাইব্রিড যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, স্নায়ুযুদ্ধের পর ন্যাটোর সবচেয়ে বড় মহড়া ‘স্টিডফাস্ট ডিফেন্ডার’ এই মুহূর্তে রাশিয়ার সীমান্তের কাছে অনুষ্ঠিত হচ্ছে। তাদের পরিকল্পনা অনুযায়ী, রাশিয়ার বিরুদ্ধে জোটের পদক্ষেপের অংশ হিসেবে হাইব্রিড এবং প্রচলিত অস্ত্রসহ সব ধরনের উপকরণ ব্যবহার করে অনুশীলন করা হচ্ছে।’

মারিয়া জাখারোভা বলেন, ‘আমাদের স্বীকার করতেই হবে, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের বিষয়ে গুরুত্ব সহকারে প্রস্তুতি নিচ্ছে ন্যাটো।’

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক সংঘাত শুরু হওয়ার পর গত কয়েক দশকের মধ্যে রাশিয়া ও পশ্চিমের সম্পর্ক সবচেয়ে বৈরী হয়ে উঠেছে।

গত জানুয়ারিতে মহড়া শুরুর ঘোষণা দিয়ে ন্যাটো বলেছিল, রাশিয়ার সীমান্তের কাছের এই মহড়ায় ন্যাটোর ৯০ হাজার সৈন্য অংশ নেবে। মার্কিন সৈন্যরা রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে এবং জোটের পূর্ব প্রান্তে কোনো সংঘাত ছড়িয়ে পড়লে ইউরোপীয় মিত্রদের কীভাবে শক্তি বৃদ্ধি করতে পারে, সেই মহড়া চালাবে তারা। স্নায়ুযুদ্ধের পর ন্যাটোর সবচেয়ে বড় এই মহড়া মে মাস পর্যন্ত চলবে।

সেই সময়ে রাশিয়া বলেছিল, এসব মহড়াকে স্নায়ুযুদ্ধের পরিকল্পনায় জোটের ‘অপ্রতিরোধ্য প্রত্যাবর্তন’ হিসেবে চিহ্নিত করেছে মস্কো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১০

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১১

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১২

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৪

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৫

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৬

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৭

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৯

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

২০
X