কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে চাপা ২ হাজারের বেশি মানুষ

পাপুয়া নিউগিনিতে ভূমিধসের কবলে পড়া এলাকা। ছবি : সংগৃহীত
পাপুয়া নিউগিনিতে ভূমিধসের কবলে পড়া এলাকা। ছবি : সংগৃহীত

পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস হয়েছে। ভারি বর্ষণের কারণে সংঘটিত এ ভূমিধসে দেশটিতে দুই হাজারের বেশি মানুষ মাটিচাপা পড়েছেন। সোমবার (২৭ মে) জাতিসংঘে পাঠানো এক চিঠিতে পাপুয়া নিউগিনি সরকার এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এনগা প্রদেশের কাওকালাম গ্রামসহ ৬টি গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। গ্রামগুলো দেশটির রাজধানী পোর্ট মোরেসবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

স্থানীয় স্কুলশিক্ষক জ্যাকব সোয়াই জানান, গ্রামগুলোতে অন্তত ৪ হাজারের বেশি মানুষ বসবাস করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের এনগা প্রদেশই খুব বেশি ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রদেশটিতে উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। তবে মাটি পিচ্ছিল হওয়ায় তারাও ঝুঁকির মধ্যে রয়েছেন।

জাতিসংঘের কাছে ভূমিধসের ক্ষয়ক্ষতির বিষয়ে পাপুয়া নিউগিনির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র একটি চিঠি দিয়েছে। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, ভূমিধসে ২ হাজারের বেশি মানুষ চাপা পড়েছে। এ ছাড়া ভূমিধসের কারণে এলাকাটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে।

স্কুলশিক্ষক জ্যাকব সোয়াই জানান, মানুষ খুবই দুঃখ ভারাক্রান্ত হয়ে আছে। কেউ বাঁচতে পারেনি। চাপা পড়া ও বাস্তচ্যুতদের তথ্য সংগ্রহ করা কঠিন। আমরা জানি না কে মারা গেছে আর কে বেঁচে আছে।

তিনি জানান, তথ্য সংগ্রহের সব উপায়ই মাটির নিচে চাপা পড়ে গেছে। প্রতিবেশী গ্রামগুলোর বাসিন্দারা খালি হাতেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

এর আগে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান সেরজান আকতোপ্রাক জানান, পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধস দেখা দিয়েছে। এতে করে দেশটির উত্তরাঞ্চলে কয়েকটি গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। এ ঘটনায় ৬৭০ জন মাটিচাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

তার আগে শুক্রবার দেশটির স্থানীয় কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভূমিধসে নিহতের সংখ্যা ১০০ বা তার বেশি হতে পারে। তবে রোববার পর্যন্ত মাত্র ৫টি মরদেহ এবং একটি আংশিক উদ্ধার করা হয়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান বলেন, স্থানীয় কর্মকর্তাদের অনুমান সঠিক নয় বলে ধারণা করা হচ্ছে। কেননা এটি অঞ্চলের পরিবারগুলোর গড় সদস্য সংখ্যার ওপর ভিত্তি করে করা হয়েছিল। তবে নিহতের প্রকৃত সংখ্যা বলা কঠিন। আমার এমন কোনো পরিসংখ্যন নিয়ে আসতে চাই না যা বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

এর আগে অস্ট্রেলিয়ার উত্তরে প্রশান্ত মহাসাগরীয় দেশের সংবাদমাধ্যম পাপুয়া নিউগিনি পোস্ট কুরিয়ার জানায়, ভয়াবহ এই ভূমিধসে তিন শতাধিক মানুষ এবং এক হাজার ১৮২ ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়েছে। দেশটির সংসদ সদস্য আইমোস আকমের মন্তব্যের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। পরে এ বিষয়ে আইমোস আকমের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে সাড়া মেলেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১০

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১১

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১২

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৩

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৪

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৫

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৬

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৭

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৮

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৯

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

২০
X