কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে স্কুলের কাছে বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ৭, আহত ১৭

শুক্রবার বেলুচিস্তানের মাস্তুং জেলায় বোমা বিস্ফোরণের স্থানে পুলিশ এবং লোকজন জড়ো হয়েছে। ছবি : ডন
শুক্রবার বেলুচিস্তানের মাস্তুং জেলায় বোমা বিস্ফোরণের স্থানে পুলিশ এবং লোকজন জড়ো হয়েছে। ছবি : ডন

পাকিস্তানের বেলুচিস্তানে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে রাখা বোমার বিস্ফোরণে নিহত হয়েছেন সাতজন, যাদের মধ্যে পাঁচজন শিশু। আহত ১৭ জনের মধ্যে অধিকাংশই শিশু এবং তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) সকালে বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলার সিভিল হাসপাতালের সামনে, যেখানে একটি মেয়েদের স্কুলের কাছাকাছি বিস্ফোরণের এ ঘটনাটি ঘটে।

স্থানীয় পুলিশপ্রধান ফতেহ মোহাম্মদ জানান, রাস্তার পাশে একটি মোটরসাইকেলে বিস্ফোরক ছিল, যা দূর থেকে নিয়ন্ত্রণ করে বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের লক্ষ্য ছিল পুলিশ সদস্যদের নিয়ে আসা একটি ভ্যান। সেই সময় পুলিশ ভ্যান ওই এলাকায় এলে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পুলিশের ভ্যানের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ভ্যানের মধ্যে থাকা এক পুলিশ সদস্য নিহত হন। এ ছাড়া, স্কুলভ্যানে থাকা পাঁচ শিশু শিক্ষার্থী ও ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ১৭ জন যাদের মধ্যে অধিকাংশই শিশু।

এ ঘটনায় প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বগতি এই অমানবিক হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা নিষ্পাপ শিশুদের হত্যা করছে, যা অত্যন্ত অমানবিক।’ তিনি এ ধরনের নৃশংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বোমা বিস্ফোরণের ঘটনা পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে, বিশেষ করে যখন গত জুলাই ও সেপ্টেম্বর মাসে মাস্তুংয়ে বন্দুক হামলার ঘটনা ঘটেছিল। এর আগে সাংবাদিক নিসার লেহরির হত্যার ঘটনাসহ মাস্তুং এলাকায় সন্ত্রাসী হামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X