কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ১২:২২ এএম
অনলাইন সংস্করণ

শিগগির মুক্তি মিলছে না ইমরানের, সাজা স্থগিতের আবেদন খারিজ

ইমরান খান। ছবি : সংগৃহীত
ইমরান খান। ছবি : সংগৃহীত

তোশাখানা দুর্নীতি মামলায় সাজার ওপর স্থগিতাদেশ চেয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান ইমরান খানের করা আবেদন খারিজ করে দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। আজ বুধবার (৯ আগস্ট) তার আবেদন খারিজ করে রায় দেন হাইকোর্ট।

হাইকোর্টের এমন রায়ের ফলে শিগগিরই জামিনে মুক্তি মিলছে না পিটিআইপ্রধানের। ইমরান খানের আইনজীবীর বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে গত শনিবার তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় ইমরান খানকে। আদালতের রায়ের পর একই দিন শনিবার তাকে লাহোরের জামান পার্কের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মাত্র তিন মাসের মধ্যে দু’বার গ্রেপ্তার হলেন তিনি। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছেন ইমরান খান।

আরও পড়ুন : ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা

এখন দুর্নীতির মামলায় ইমরানকে তিন বছরের সাজা খাটতে হবে। বর্তমানে তিনি পাঞ্জাবের অ্যাটক কারাগারে বন্দি আছেন। এরই মধ্যে ইমরান খানকে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

পাকিস্তানের আইন অনুযায়ী, সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তিনি কতদিন নির্বাচন করতে পারবেন না সেটা নির্বাচন কমিশন নির্ধারণ করে দেয়। এ মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত হতে পারে। পাকিস্তানে আগামী নভেম্বরে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

ইমরান খানের আইনজীবী নাঈম পাঞ্জুথা বলেন, আদালত তোশাখানা দুর্নীতি মামলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন। সাজা স্থগিতের বিষয়ে আমাদের আবেদন গৃহীত হয়নি।

তিনি বলেন, আমাদের আবেদন গৃহীত না হলেও অ্যাটক কারাগার থেকে ইমরান খানকে রাওয়ালপিন্ডির ‘এ’ শ্রেণির কারাগারে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাব তলব করেছেন আদালত। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে কারাগারে যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা রাওয়ালপিন্ডির কারাগারে সেগুলো পেতে পারেন ইমরান। তবে অ্যাটক কারাগারে এ ধরনের কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১০

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১১

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১২

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৩

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৪

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৫

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৬

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৭

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৯

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

২০
X