কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:২৬ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড

ইমরান খান ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত
ইমরান খান ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে আরও এক মামলায় সাজা দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) এ রায় ঘোষণা করেন পাকিস্তানের আদালত।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আল-কাদির ইউনিভার্সিটি প্রজেক্ট ট্রাস্টের মামলায় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির দায়ে তাদের এ কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডের পাশাপাশি ইমরান খানকে ১০ লাখ পাকিস্তানি রুপি এবং বুশরা বিবিকে ৫ লাখ রুপি জরিমানা করেন আদালত। এটি চতুর্থ বড় মামলা যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করা হলো।

প্রসঙ্গত, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে একের পর এক মামলা করে বর্তমান পাকিস্তান সরকার। যদিও ইমরান খান এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা বলে দাবি করে আসছেন।

গত বছরের ডিসেম্বরে সাতটি নতুন মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১৪ দিনের রিচারিক রিমান্ডে পাঠিয়েছিলেন দেশটির সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)।

ওই সময় তোশাখানা ২.০ মামলায় জামিন পাওয়ার পর আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানকে ফের গ্রেপ্তার দেখায় পুলিশ। গত ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ছয়টি মামলায় শারীরিক রিমান্ডের আবেদন নাকচ করে ইমরান খানকে বিচারিক রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিচার বিভাগীয় রিমান্ড মঞ্জুর হওয়ার পর ইমরান খানকে কারা পুলিশের হেফাজতে নেওয়া হয়। ইমরান খানের সেল-৪-কে নিউ টাউন থানা হিসেবে মনোনীত করা হয়েছিল। বিচারিক রিমান্ডে যাওয়ার পর তার সেল এখন আদিয়ালা কারাগারের অংশ হয়। এর আগে গত ২৮ সেপ্টেম্বর, ৪ ও ৫ অক্টোবরের বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। তবে ২৪ নভেম্বরের বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট ২৮টি মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ২৮ সেপ্টেম্বর, ৪ এবং ৫ অক্টোবরের বিক্ষোভের জন্য পিটিআইর প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের বিরুদ্ধে সাতটি মামলা করা হয়েছে।

এ ছাড়া গত বছরের শেষ দিকে সহিংস বিক্ষোভের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন এক মামলায় অভিযোগ আমলে নিয়েছেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

ফ্রান্সে বিমান বিধ্বস্তে ১১ জনের মৃত্যু

পলাশের বিপরীতে নজর কাড়লেন জারবীনি

ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?

ঐচ্ছিক অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম, পিএস বরখাস্ত

পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪০

সংসদ সদস্য বাচ্চুকে সর্তক করল জামায়াত 

নির্বাচনের আগে অডিও ফাঁস নিয়ে বিতর্ক, যা বললেন জয় চৌধুরী

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

১০

সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী / দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায়

১১

বিশ্বকাপে প্রথম জয়েই বাজিমাত ডিআর কঙ্গোর

১২

করমুক্ত আয়সীমা নিয়ে নতুন প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর

১৩

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

১৪

সংঘর্ষে নিহতের জেরে পাল্টাপাল্টি মামলা, পুরুষশূন্য ৪ গ্রাম

১৫

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার নিহত

১৬

নিয়ন্ত্রণহীন পিকআপ কেড়ে নিল নবম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

১৭

ভাড়া নৈরাজ্য, অটোরিক্সা-সিএনজি আটকে দিল শিক্ষার্থীরা

১৮

যবিপ্রবির উপ-উপাচার্য হলেন খুবি অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

১৯

হু হু করে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা

২০
X