কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৮:৫৫ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ট্রেন অপহরণ, মুক্তি পেলেন যারা

পাকিস্তানের একটি ট্রেন। ছবি : সংগৃহীত
পাকিস্তানের একটি ট্রেন। ছবি : সংগৃহীত

পাকিস্তানে একটি যাত্রীবাহী ট্রেন জিম্মি করেছে বন্দুকধারীরা। এতে কয়েকশ মানুষ জিম্মি হয়েছেন। তবে তাদের মধ্যে বেশকিছু লোককে মুক্তি দিয়েছে গোষ্ঠীটি।

মঙ্গলবার (১১ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটি অপহরণের পর যাত্রীদের জিম্মি করেছে বন্দুকধারীরা। এমনকি সেনাবাহিনী অভিযান চালালে সবাইকে হত্যার হুমকি দিয়েছে তারা। তাদের গুলিতে ট্রেনের চালক আহত হয়েছেন। রেললাইনে বিস্ফোরক রেখে ট্রেনটি জিম্মি করে বন্দুকধারীরা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বালুচ লিবারেশন আর্মির (বিএলএ) এক বিবৃতিতে বলা হয়েছে, জিম্মিদের মধ্যে পাকিস্তানি সেনা, পুলিশ, অ্যান্টি টেররিজম ফোর্স ও ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স রয়েছে। ধারণা করা হচ্ছে, তারা সবাই ছুটিতে পাঞ্জাব প্রদেশে যাচ্ছিলেন।

বিএলএর বিবৃতিতে জানানো হয়েছে, বন্দুকধারীরা মহিলা, শিশু, বালোচ যাত্রীদের ছেড়ে দিচ্ছে। কেবল বিভিন্ন এজেন্সিতে কর্মরতদের আটকে রাখা হয়েছে। অন্যদিকে বেলুস্তান সরকার এটিকে জরুরিকালীন পরিস্থিতি হিসেবে উল্লেখ করছে। সব প্রতিষ্ঠানকে এই পরিস্থিতি মোকাবিলার করার জন্য বলা হয়েছে।

এর আগে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সন্ত্রাসীরা ট্রেনটিকে মাচের পাহাড়ি এলাকায় থামাতে বাধ্য করে। এরপর সেখানে যাত্রীদের জিম্মি করা হয়। পাকিস্তানের রেলওয়ে পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

পাকিস্তানের রেলওয়ে বিভাগের কর্মকর্তা মহম্মদ কাশিফ জানিয়েছেন, নয়টি কোচবিশিষ্ট ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১০০ জনেরও বেশি জঙ্গিদের পণবন্দি হয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা ছয় সেনাকর্মী বালুচ বিদ্রোহীদের গুলিতে নিহত হয়েছেন।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বলেন, পেহরো কুনরি এবং গাদালারের মাঝামাঝি যাত্রীবাহী ট্রেনটি অপহরণ করা হয়। এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে সশস্ত্র বিদ্রোহীরা ট্রেনের দখল নেয়।

শাহিদ জানান, পাহাড়ঘেরা রেলপথের আট নম্বর টানেলের ভিতরে অপহৃত ট্রেনটিকে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় চূড়ান্ত সতর্কতা জারি করেছে বালুচিস্তান প্রাদেশিক সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X