কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৫:৪৫ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা সুপারকোর

আকাশে নতুন চাঁদ। ছবি : সংগৃহীত
আকাশে নতুন চাঁদ। ছবি : সংগৃহীত

শেষ হতে চলেছে পবিত্র রমজান। রহমত ও মাগফিরাত পেরিয়ে নাজাতের দশকে পবিত্র রমজান। চারদিকে এখন রোজা ২৯ নাকি ৩০ তা নিয়ে চলছে নানা আলোচনাও। এরইমধ্যে ইদুল ফিতরের সম্ভাব্য সময় জানিয়েছে স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)।

বুধবার সংস্থাটি জানিয়েছে, এ বছর ৩১ মার্চ (সোমবার) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সুপারকো জানিয়েছে, ২০২৫ সালের ঈদুল ফিতর ৩১ মার্চ হতে পারে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, বৈজ্ঞানিক পরামিতি অনুযায়ী, ৩০ মার্চ ২০২৫ তারিখে পাকিস্তানে চাঁদ দেখার সম্ভাবনা খুবই বেশি। ফলে রমজান মাস ২৯ দিনে পূর্ণ হবে এবং ঈদুল ফিতরের প্রথম দিন ৩১ মার্চ ২০২৫ তারিখে উদযাপিত হতে পারে।

এতে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের ক্ষেত্রে ২৯ মার্চ ২০২৫ তারিখে চাঁদ দেখার সম্ভাবনা প্রায় অসম্ভব। কারণ মক্কায় সূর্যাস্তের সময় চাঁদের বয়স প্রায় পাঁচ ঘণ্টা হবে। এই পরিপ্রেক্ষিতে ৩০ মার্চ ২০২৫ তারিখে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যাবে এবং তারা ৩১ মার্চ ২০২৫ ঈদ উদযাপন করবে।

এর আগে, পাকিস্তান সরকার ঈদুল ফিতরের জন্য ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তিন দিন ছুটির ঘোষণা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটির পাশাপাশি আঞ্চলিক কমিটি ৩০ মার্চ (রোববার) সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার জন্য বৈঠক করবে, যা রমজানের সম্ভাব্য শেষ দিন হিসেবে চিহ্নিত হবে।

এদিকে পাকিস্তান আবহাওয়া দপ্তর ৭ মার্চ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ৩০ মার্চ ২০২৫ তারিখে শাওয়াল ১৪৪৬ হিজরি সালের নতুন চাঁদ দেখার ভালো সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X