কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৯ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীর হামলা নিয়ে মুখ খুলল পাকিস্তান

সতর্ক অবস্থানে ভারতীয় বাহিনী এবং পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত
সতর্ক অবস্থানে ভারতীয় বাহিনী এবং পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় মুখ খুলেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে এ ঘটনায় তারা বেশ উদ্বিগ্ন।

বুধবার (২৩ এপ্রিল) জিওটিভি নিউজের সংবাদে বলা হয়, ভারতের দ্বারা অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের পাহিলগামে হামলা হয়েছে। এতে বেসামরিকদের প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান ।

গণমাধ্যমের প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী খান বলেছেন, পাকিস্তান এই ঘটনায় দুঃখিত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় এক হামলায় পর্যটকদের প্রাণহানির ঘটনায় আমরা উদ্বিগ্ন।

মুখপাত্র বলেন, আমরা নিহতদের নিকটাত্মীয়দের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। তবে স্থানীয় কয়েকটি সূত্রের মতে, হামলায় নিহত হয়েছেন অন্তত ২৯ জন ।

এ ঘটনায় শোকাহত গোটা ভারত। খবর পেয়ে সৌদিতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। এ পরিস্থিতিতে মোদিকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক এক্স বার্তায় ওই ফোন কলের কথা উল্লেখ করেন।

এদিকে ভারত দাবি করছে, পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই- তৈয়বার ‘ছায়া সংগঠন’ ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) এ হামলার সঙ্গে জড়িত। এমন দাবিতে দেশটিতে পাকিস্তানবিরোধী মনোভাব নতুন করে চাঙ্গা হচ্ছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১০

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১১

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১২

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৩

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৪

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৫

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৭

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৮

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৯

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

২০
X