কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত
পাকিস্তানে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ভারত এখন পর্যন্ত কোনো প্রমাণ তুলে ধরতে পারেনি।

তবে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে; যে কোনো সময় নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে পাল্টা হামলার জন্য প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের এই উত্তপ্ত অবস্থার মধ্যেই পাকিস্তান সফরে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি।

সোমবার (৫ মে) ইসলামাবাদে পৌঁছালে তাকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পশ্চিম এশিয়া) সৈয়দ আসাদ গিলানি, পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, এ সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি প্রাধান্য পাবে। সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারসহ গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই উচ্চপর্যায়ের সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। অর্থনীতি, বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাসবাদবিরোধী কর্মকাণ্ডে সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে মতবিনিময় হবে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক্সে (সাবেক টুইটার)- এক পোস্টে জানান, আরাঘচির সফরে ইরান-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও ইসরায়েলি হুমকি মোকাবিলার সম্ভাব্য কৌশল নিয়েও আলোচনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১০

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১১

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

১৫

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

১৬

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

১৭

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

১৮

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৯

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

২০
X