কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৩:০৯ পিএম
আপডেট : ০৮ মে ২০২৫, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানজুড়ে ভারতের হামলা, ১২ ড্রোন ভূপাতিত

পাকিস্তান সেনাবাহিনী
পাকিস্তান সেনাবাহিনীর সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

এবার পাকিস্তানজুড়ে ড্রোন হামলা চালিয়েছে ভারত। দেশের বিভিন্ন স্থানে সেসব আঘাত হানে। হামলা ঠেকাতে পাকিস্তানি সশস্ত্র বাহিনীও ছিল তৎপরতা। সর্বশেষ খবর অনুযায়ী, ১২টি ভারতীয় ড্রোন আটক করে ধ্বংস করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক (ডিজি আইএসপিআর) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ৭ এবং ৮ মে ভারতীয় ড্রোন দেশের বিভিন্ন স্থানে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। গত রাতে ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি স্পষ্ট সামরিক আগ্রাসন চালিয়েছে।

ডিজি আইএসপিআর বলেন- লাহোর, গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি, চকওয়াল, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, করাচি, চোর, মিয়ানো এবং অ্যাটকে হামলাকারী ড্রোন সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।

তিনি আরও বলেন, তবে ১৩ তম ড্রোনটি লাহোরের কাছে একটি সামরিক লক্ষ্যবস্তুতে আংশিকভাবে আঘাত করতে সক্ষম হয়। যার ফলে সরঞ্জামের ন্যূনতম ক্ষতি হয়েছে।

মুখপাত্র বলেন, লাহোরে ড্রোন হামলায় পাকিস্তানের চার সেনা সদস্য আহত হয়েছেন। সিন্ধুর মিয়ানোতে একজন বেসামরিক ব্যক্তি শহীদ হয়েছেন।

সামরিক মুখপাত্র ভারতের এই প্রচেষ্টাগুলোকে আগ্রাসনের একটি অব্যাহত ধরণ হিসাবে অভিহিত করেছেন এবং নিশ্চিত করেছেন, পাকিস্তানের বাহিনী দেশের আকাশসীমা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য সতর্ক অবস্থায় রয়েছে।

এদিকে কাশ্মীরের বিতর্কিত অঞ্চলে একে অপরের দিকে ব্যাপক গোলাবর্ষণ করেছে ভারত ও পাকিস্তান। বুধবার (৭ মে) রাতে দুই দেশের সেনাদের মধ্যে এ আর্টিলারি সংঘাত বাধে। এর আগে বুধবার দিনে এক দফা গোলাবর্ষণ করে পাকিস্তান।

ভারত-শাসিত কাশ্মীরের প্রতিরক্ষা মুখপাত্রের বিবৃতি অনুসারে, পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীরকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখা (লাইন অফ কন্ট্রোল) জুড়ে ছোট অস্ত্র এবং আর্টিলারি বন্দুক দিয়ে গুলি ও গোলাবর্ষণ করেছে। জবাবে ভারতীয় সেনাবাহিনী সমানুপাতিকভাবে প্রতিক্রিয়া জানায়।

লেফটেন্যান্ট কর্নেল সুনীল বার্টওয়াল জানান, ভারতীয় সেনারা সজাগ আছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সক্ষম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X