কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৩:৩০ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

হত্যা মামলা থেকে রেহাই পেলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যায় মদদ দেওয়ার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দেশটির আদালত।

সোমবার (২৮ আগস্ট) এমন দাবি করেছেন তার আইনজীবী নাঈম পানজুথা। খবর রয়টার্স ও ইন্ডিপেন্ডেন্টের।

ইমরান খানের আইনজীবী নাঈম পানজুথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া জানাই। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কোয়েটায় ইমরান খানের বিরুদ্ধে এক আইনজীবীকে হত্যার অভিযোগ আদালতে খারিজ হয়েছে।’

জুনে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রাজ্জাককে হত্যা করা হয়। ওই আইনজীবীর ছেলে মামলায় হত্যায় সহায়তা করার জন্য ইমরান খানকে অভিযুক্ত করেন।

২০২২ সালে পার্লামেন্টের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে ১০০-এর চেয়েও বেশি মামলা করা হয়। বর্তমানে দুর্নীতির মামলায় তিনি কারাগারে রয়েছেন।

এদিকে ২২ আগস্ট কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন তার স্ত্রী বুশরা বিবি। এরপর আইনজীবী সাইদ রিফাকাত হুসাইন শাহের মাধ্যমে আদালতে এফিডেভিট দাখিল করেন।

এফিডেভিটের তথ্যানুযায়ী, কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি হয়েছে। এ ছাড়া তার ওজনও কমে গেছে। কারাগারে ইমরান খানের পেশী চিকন হয়ে গেছে বলেও দাবি করেন বুশরা বিবি।

তিনি আরও উল্লেখ করেন, ৭০ বছর বয়সী ইমরান খানের স্বাস্থ্য কারাগারে মারাত্মক হুমকির মধ্যে রয়েছে। এ জন্য তিনি সুপ্রিম কোর্টকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১০

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১১

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১২

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৩

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৪

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৫

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৬

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৭

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৮

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৯

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

২০
X