কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে ভারতপন্থিদের তীব্র সংঘর্ষ, নিহত ১২

পাকিস্তানের সেনাবাহিনী। পুরোনো ছবি
পাকিস্তানের সেনাবাহিনী। পুরোনো ছবি

পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে ভারতপন্থি সন্ত্রাসীদের তীব্র সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১২ সন্ত্রাসী নিহত হয়েছেন। পৃথক অভিযানে তারা নিহত হন।

সোমবার (১৯ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ভারতীয় প্রক্সি সংগঠনের ১২ জন জঙ্গিকে হত্যা করেছে। এ সময় দুই সেনা নিহত হয়েছেন।

আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ও রোববার এই অভিযানগুলো পরিচালিত হয়। খাইবার পাখতুনখোয়ায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তানে নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, লাক্কি মারওয়াত জেলায় একটি অভিযানে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের অবস্থানে হামলা চালায়। এ সময় ‘ভারত সমর্থিত’ পাঁচ সন্ত্রাসী নিহত। বান্নু জেলায় আরেকটি অভিযানে দুজন ভারতপন্থি সন্ত্রাসী নিহত হয়। উত্তর ওয়াজিরিস্তানের মির আলী এলাকায় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি কনভয়ের উপর হামলা চালায়। এরপর নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় দুই সন্ত্রাসী নিহত হয়। তবে, তীব্র গোলাগুলির সময় সিপাহী ফরহাদ আলী তুরি (২৯, কুররাম জেলা) এবং ল্যান্স নায়েক সাবির আফ্রিদি (৩২, কোহাত জেলা) শহীদ হন।

আইএসপিআর জানায়, এলাকায় অন্য সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান চলছে। তারা বলেছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ভারত সমর্থিত ও প্রক্সির মাধ্যমে পরিচালিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ, এবং আমাদের সাহসী সৈনিকদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে বলেন, এটি একটি ইতিবাচক পদক্ষেপ এবং দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও নিরাপত্তা বাহিনীর পেশাদার দক্ষতা এবং সময়োপযোগী পদক্ষেপের জন্য তাদের প্রশংসা করেন। তিনি বলেন, বেলুচিস্তানে নিরীহ নাগরিকদের জীবন ও সম্পত্তি বিপন্ন করার জন্য ভারতের ষড়যন্ত্র প্রকাশ পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X