কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৯:৫৬ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যা, ৩২ জনের প্রাণহানি

করাচিতে বন্যায় ডুবে গেছে সড়ক। ছবি : এএফপি
করাচিতে বন্যায় ডুবে গেছে সড়ক। ছবি : এএফপি

পাকিস্তানে প্রবল বৃষ্টিতে বিভিন্ন প্রদেশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এর জেরে বিভিন্ন দুর্ঘটনায় ৩২ জন প্রাণ হারিয়েছেন। খবর আল জাজিরার।

খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার (২৮ জুন) এক বিবৃতিতে জানিয়েছে, গত ৩৬ ঘণ্টায় আকস্মিক বন্যা এবং ছাদ ধসে ১৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে আটজন শিশু।

আর মোট মৃত্যুর মধ্যে ১৩ জন সোয়াত উপত্যকার। কমপক্ষে ১৩ জন পূর্ব পাঞ্জাব প্রদেশের। বুধবার থেকে বিভিন্ন দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। এই অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আলাদা বিবৃতিতে জানায়, মৃতদের মধ্যে আটজন শিশু। ভারি বৃষ্টিপাতের সময় দেয়াল এবং ছাদ ধসে তারা মারা গেছে।

দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ায় বন্যায় ৫৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ছয়টি পুরোপুরি ধসে গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের মতে, এই সপ্তাহের শুরু থেকে পাকিস্তানজুড়ে ভারি বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যা হচ্ছে। বিভিন্ন জেলার পরিস্থিতি খুবই নাজুক। সড়ক ডুবে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় দুর্গম অঞ্চলে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। ডুবে গেছে করাচিরও অনেক এলাকা।

জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করে বলেছে, কমপক্ষে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারি বৃষ্টিপাত এবং সম্ভাব্য আকস্মিক বন্যার ঝুঁকি বেশি থাকবে।

গত মাসে দক্ষিণ এশীয় দেশটিতে তীব্র ঝড়ে কমপক্ষে ৩২ জন নিহত হন। বসন্তকালে তীব্র শিলাবৃষ্টিসহ বেশ কয়েকটি চরম আবহাওয়ার ঘটনাও ঘটে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য পাকিস্তান বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। এর ২৪ কোটি বাসিন্দা ক্রমবর্ধমান হারে চরম আবহাওয়ার ঘটনার মুখোমুখি হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১০

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১১

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১২

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৩

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

১৪

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

১৫

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১৬

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১৮

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৯

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

২০
X