কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৮ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের সঙ্গে বেইমানি স্বতন্ত্র প্রার্থীর

ওয়াসিম কাদির ইমরান খানকে পিঠ দেখিয়ে যোগ দিলেন নওয়াজের দল পিএমএল-এনে। ছবি : সংগৃহীত
ওয়াসিম কাদির ইমরান খানকে পিঠ দেখিয়ে যোগ দিলেন নওয়াজের দল পিএমএল-এনে। ছবি : সংগৃহীত

এবার নিজ দলের প্রার্থী বেইমানি করল ইমরান খানের সঙ্গে। পিটিআইয়ের প্রার্থী ওয়াসিম কাদির ইমরান খানকে পিঠ দেখিয়ে যোগ দিলেন নওয়াজের দল পিএমএল-এনে। লাহোরের এনএ-১২১ আসন থেকে বিজয়ী পিটিআই সমর্থিত প্রার্থী ছিলেন ওয়াসিম কাদির। খবর ডনের

দলের পোস্ট করা এক ভিডিওতে কাদির পিএমএল-এনের জ্যেষ্ঠ সহসভাপতি মরিয়ম নওয়াজের পাশে দাঁড়িয়ে বলেন, আমি আমার নীড়ে ফিরেছি।

পিটিআই লাহোরের এই সাধারণ সম্পাদক ওয়াসিম কাদির নওয়াজ শরিফ ও মরিয়ম নওয়াজের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেছেন, নির্বাচনী এলাকার জনগণ এবং বন্ধুদের সঙ্গে পরামর্শ করার পরে পিএমএল-এনে যোগ দিয়েছি।

লাহোরে এনএ-১২১ আসনে পিএমএল-এন প্রার্থী শেখ রোহাইল আসগরকে পরাজিত করেন ওয়াসিম কাদির। এ ঘটনায় পর এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পিটিআইয়ের পক্ষ থেকে।

এদিকে পাকিস্তানের নতুন সরকারে বিরোধী দল গঠনের ইঙ্গিত দিয়েছে পিটিআই চেয়ারম্যান গহর আলি খান। তিনি বলেন, পাকিস্তানের দুটি বড় দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) সঙ্গে যোগ দেবে না ইমরানপন্থি স্বতন্ত্র প্রার্থীরা।

গহর জানিয়েছেন, সরকার গঠন করতে না পারলে তারা বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে।

ডনের সঙ্গে আলাপকালে রোববার গহর বলেন, আমরা পিপিপি ও পিএমএল-এনের সঙ্গে আলাপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তাদের সঙ্গে জোট করে আমরা সরকার গঠন করব না। তাদের সঙ্গে জোট গড়ার চেয়ে এককভাবে বিরোধীদলের ভূমিকা পালন করাই ভালো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X