কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার বেঁকে বসলেন বিলাওয়াল

বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি : সংগৃহীত
বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি : সংগৃহীত

পাকিস্তানে জোট সরকার গঠন নিয়ে বেশ কয়েক দিন ধরে আলোচনা করে আসছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পিএমএল-এন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির দল। কয়েক দফা আলোচনা শেষে সমঝোতায় আসার ঘোষণাও দিয়েছে দল দুটি। এখন তাদের আলোচনা ক্ষমতা ভাগাভাগির মধ্যে আটকে আছে। এমন পরিস্থিতিতে ক্ষমতা ভাগ-বাটোয়ারায় বিন্দুমাত্র ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল। ফলে জাট গঠন নিয়ে দুদলের আলোচনার মধ্যে অচলাবস্থার দেখা দিতে পারে। খবর দ্য ডনের।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বিলাওয়াল বলেছেন, তিনি ও তার দল পিপিপি তাদের অবস্থানে অনড়। যদি কেউ নিজেদের অবস্থান পরিবর্তন না করে তাহলে তিনিও অবস্থান পরিবর্তন করবেন না।

তিনি বলেন, অন্য কেউ যদি তাদের অবস্থান পরিবর্তন করতে চায় তবে অগ্রগতি হতে পারে। যদি তারা পরিবর্তন করতে রাজি না হয় তাহলে আমি বলছি একটা অচলাবস্থা দেখা দিতে পারে। এটি গণতন্ত্র বা সংসদীয় ব্যবস্থার জন্য উপকারী হবে না।

পিপিপির চেয়ারম্যান বলেন, পিএমএল-এন যদি আমার ভোট চাই তাহলে আমার শর্ত মানতে হবে। আমি তাদেরটা মানব না।

তিনি বলেন, গুরুত্বহীন কারণে সরকার গঠনে দেরি হচ্ছে। এটা পাকিস্তানের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। যত দ্রুত এটি সমাধান হবে, নতুন সরকারের জন্য তত ভালো হবে।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে জোট গঠন করে সরকারে আসার চেষ্টা করছে বড় দলগুলো।

পাকিস্তানি গণমাধ্যমের খবর অনুযায়ী, পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থী হলেন শাহবাজ শরিফ। তাকে জাতীয় পরিষদে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে পিপিপি। অন্যদিকে প্রেসিডেন্ট পদে বাবা আসিফ আলি জারদারির নাম ঘোষণা করেছেন বিলাওয়াল। তবে আসিফ আলিকে সমর্থন দেওয়ার বিষয়ে এখানো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি পিএমএল-এন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির দলীয় কার্যালয়ে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১০

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১১

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১২

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৩

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৪

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৫

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৬

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৭

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৮

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৯

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

২০
X